AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Medinipur: তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Paschim Medinipur: এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত দোলই এর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় তৃণমূলের কর্মীদের দাবি। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে চন্দ্রকোণা থানার পুলিশ যায়।

Paschim Medinipur: তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 11:56 AM
Share

পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোণা দু নম্বর ব্লকের ভগবন্তপুরে। ঘটনাস্থলে চন্দ্রকোণা থানার পুলিশ। এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ ভগবন্তপুর এলাকায় একাধিক জায়গায় লাগানো থাকা তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত দোলই এর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় তৃণমূলের কর্মীদের দাবি। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে চন্দ্রকোণা থানার পুলিশ যায়। যদিও চন্দ্রকোণা থানা পুলিশের কাছে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন। সমস্ত ঘটনা অস্বীকার করে বিজেপির মন্ডল সভাপতি সুকান্ত দোলই। তাঁর বক্তব্য, মিথ্যাই অভিযোগ তোলা হচ্ছে। এই ধরনের রাজনীতি বিজেপি করে না। এটা অন্তর্কলহের ফলেই ঘটেছে।

Follow Us