AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kharagpur Firing: বন্ধুর সঙ্গে টিফিন আনতে যাচ্ছিল নাবালক, স্কুটিতে এসে গুলি করল দুষ্কৃতীরা, হাড়হিম ঘটনা শহরে

Kharagpur: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার ঘটনা। বুধবার  দুই বন্ধু একটি স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। সেই সময় দুই যুবক মুখে মাস্ক পরে আসে। তারাও একটি স্কুটিতে ছিল। এরপর দু'জনকে লক্ষ্য করে গুলি চালায়। আহত যুবকের নাম অক্ষয় ঝা।

Kharagpur Firing: বন্ধুর সঙ্গে টিফিন আনতে যাচ্ছিল নাবালক, স্কুটিতে এসে গুলি করল দুষ্কৃতীরা, হাড়হিম ঘটনা শহরে
খড়গপুরে গুলিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2026 | 2:06 PM
Share

খড়গপুর: পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে (Kharagpur) শহরে চলল গুলি আহত এক নাবালক (Minor)। জানা যাচ্ছে, বুধবার দুই বন্ধু স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। সেই সময় মাস্ক পরা অবস্থায় দুই যুবক এসে গুলি চালিয়ে চলে যায়। পিছনে বসা নাবালকের বুকে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সে।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার ঘটনা। বুধবার  দুই বন্ধু একটি স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। সেই সময় দুই যুবক মুখে মাস্ক পরে আসে। তারাও একটি স্কুটিতে ছিল। এরপর দু’জনকে লক্ষ্য করে গুলি চালায়। আহত যুবকের নাম অক্ষয় ঝা। সে নবম শ্রেণির ছাত্র। স্কুটির পেছনে অক্ষয়ই বসেছিল। আহত নাবালককে খড়গপুর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করে কলকাতা স্থানান্তরিত করা হয়। তবে কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ।

প্রাক্তন পুলিশকর্তা বলেন, “এই ঘটনা ভয়ঙ্কর। পুজো আসছে, চারিদিকে তল্লাশি চলছে, তার মধ্যেই এমন ঘটনা। দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কীভাবে? আমার প্রশ্ন এইটাই। নতুন সরকার কড়া। প্রশাসন কড়া, পুলিশ কাজ করছে। তারপরও এত সাহস পেল কীভাবে?”

Follow Us