AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daspur Flag Story: একই দণ্ডে তেরঙ্গা ও BJP-র পতাকা কেন? CPM প্রশ্ন করতেই BJP বলল, ‘অর্ধ সত্যি’

CPIM and BJP: পাল্টা ঘটনার সাফাই ও ব্যাখ্যা দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রশান্ত বেরা। তাঁর দাবি, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে যথাযথ মর্যাদাতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে একই দণ্ডে দু'টি পতাকা লাগানোর ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল।

Daspur Flag Story: একই দণ্ডে তেরঙ্গা ও BJP-র পতাকা কেন? CPM প্রশ্ন করতেই BJP বলল, 'অর্ধ সত্যি'
একই দণ্ডে দুই পতাকাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 16, 2026 | 7:44 PM
Share

দাসপুর: একটি দণ্ডেই জাতীয় পতাকা ও বিজেপির দলীয় পতাকা উত্তোলন ঘিরে শোরগোল। দলীয় পতাকা ও দেশকে অবমাননার অভিযোগ তুলে সরব সিপিএম (CPIM)। অপরদিকে, সিপিএমের তোলা অভিযোগ আংশিক সত্য বলে স্বীকার করলেন বিজেপির সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রশান্ত বেরা। তবে ঘটনায় যে বিজেপি নেতা এই ধরনের কাজ করেছে, তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের জ্যোতঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের গোমকপোতা ২৩৯ নম্বর বুথের।

ওই এলাকার সিপিএম নেতা প্রসেনজিৎ করনের অভিযোগ, ১৬ অগস্ট গোমকপোতা এলাকায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। জাতীয় পতাকার অবমাননা করেছে বিজেপি বলে অভিযোগ। তিনি বলেন, “বিজেপি জাতীয় পতাকা উত্তোলন করেছে। একটা দণ্ডেই জাতীয় পতাকা আর বিজেপির পতাকা তুলেছে। আমাদের জাতীয় পতাকা তো কোনও দল বা গোষ্ঠীর সম্পদ নয়। এটি সমগ্র দেশের ধর্মনিরপেক্ষতার প্রতীক।”

পাল্টা ঘটনার সাফাই ও ব্যাখ্যা দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রশান্ত বেরা। তাঁর দাবি, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে যথাযথ মর্যাদাতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তবে একই দণ্ডে দু’টি পতাকা লাগানোর ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল। ভবিষ্যতে যাতে এমন না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাকে সতর্ক করা হয়েছে। প্রশান্ত বলেন, “জাতীয় পতাকা উত্তলোন নিয়ে যে অভিযোগ এসেছে তা অর্ধ সত্য। যথাযথ মর্যাদা দিয়েই পতাকা উত্তোলন হয়েছে। একটি দণ্ডেই আমাদের কর্মী জাতীয় পতাকা ও দলের পতাকা তুলেছেন। এটা অন্যায়। উনি ভুল করেছেন। ইতিমধ্যেই যথাযথ মর্যাদা দিয়ে জাতীয় পতাকা নামানো হয়েছে।”

Follow Us