AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case: ফের বারুইপুর, নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Baruipur Case: ওই নাবালিকা উত্তর ২৪ এলাকার বাসিন্দা। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে। ট্রেন ধরে শিয়ালদহে পৌঁছে যায়। সেই চত্বরেই কাজ করে অভিযুক্ত। পুলিশ তদন্তে জানতে পেরেছে, নাবালিকাকে রাস্তায় ইতঃস্তত ঘোরাফেরা করতে দেখেছিল অভিযুক্ত। সে তার কাছে গিয়ে খাবারের লোভ দেখায়। ট্রেনে বারুইপুর নিয়ে আসে ওই নাবালিকাকে। 

Baruipur Case: ফের বারুইপুর, নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ
বারুইপুর থানাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 4:18 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: ফের বারুইপুর। গণধর্ষণ, খুন, এনকাউন্টার-বিতর্ক কাটার আগেই ফের বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে হাতনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা উত্তর ২৪ এলাকার বাসিন্দা। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে। ট্রেন ধরে শিয়ালদহে পৌঁছে যায়। সেই চত্বরেই কাজ করে অভিযুক্ত। পুলিশ তদন্তে জানতে পেরেছে, নাবালিকাকে রাস্তায় ইতঃস্তত ঘোরাফেরা করতে দেখেছিল অভিযুক্ত। সে তার কাছে গিয়ে খাবারের লোভ দেখায়। ট্রেনে বারুইপুর নিয়ে আসে ওই নাবালিকাকে।

এদিকে অভিযুক্তও বারুইপুর এলাকার বাসিন্দা নয়। ওই জেলারই অন্য এলাকার বাসিন্দা। বারুইপুরের একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে ওই নাবালিকাকে নিয়ে ঢোকে সে। তখন এলাকাবাসীর সন্দেহ হয়। অভিযোগ, ধর্ষণের চেষ্টা করছিল অভিযুক্ত। তখনই তাকে হাতেনাতে ধরা হয়। পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই নাবালিকাকে আপাতত হোমে পাঠানো হয়েছে।

বারুইপুরের ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়াতে গত শনিবারই সূর্যপুরে ফাঁড়ির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলাকার প্রত্যেকটা গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। বারুইপুরের ঘটনার থেকে শিক্ষা নিয়ে রাজ্য জুড়ে চলছে মাদক বিরোধী অভিযানও। তার মধ্যেই এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?