AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman BJP-TMC Calsh: মুখে কাপড়, মাথায় হেলমেট পরে ওরা কারা? নিমেষে ভাঙচুর BJP নেতার দোকান

Bardhaman:আক্রান্ত ব্যক্তির নাম বিশ্বনাথ মোদক। জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা বেশ কয়েকজন এসে দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাট করেছে। একই সঙ্গে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

Bardhaman BJP-TMC Calsh: মুখে কাপড়, মাথায় হেলমেট পরে ওরা কারা? নিমেষে ভাঙচুর BJP নেতার দোকান
বর্ধমানে ভাঙচুরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 6:04 PM
Share

বর্ধমান: গণনার রেজাল্ট বেরনোর পর থেকেই কার্যত উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য। ভোট পরবর্তী হিংসা অব্যাহত বর্ধমানে। হেলমেট আর গামছায় মুখ ঢেকে বিজেপি কর্মীর দোকানে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাদের দাবি,বিজেপি-র হয়ে এজেন্ট বসার কারণে দোকানে ভাঙচুর,লুটপাট ও মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায়।

আক্রান্ত ব্যক্তির নাম বিশ্বনাথ মোদক। জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা বেশ কয়েকজন এসে দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাট করেছে। একই সঙ্গে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও, ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। সেইখানে দেখা যাচ্ছে, বিশ্বনাথের স্ত্রী দোকানে থাকার সময় একদল যুবক মাথায় হেলমেট,মুখে গামছা বেঁধে এসে দোকানের সামনের জিনিস সব রাস্তায় ফেলে দেয়। বেশকিছু জিনিস নিয়ে চলে যায়।

এই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে রাতেই এলাকায় সেখানে পুলিশ যায়। গোটা বিষয় জানিয়ে ওই মহিলা থানায় লিখিত অভিযোগ জানান। তবে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জেলার সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, “এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল এর সঙ্গে যুক্ত নয়। হেলমেট মুখ ঢেকে এসেছিল তাদের নিজেদের লোকও হতে পারে। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ঘটনাও হতে পারে।”

Follow Us