BJP Worker Assault Allegation: ভোট ময়দানে শেষে কামড়! কী চলছে বর্ধমান দক্ষিণে?

TMC Accused of Attacking BJP Workers: অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, "এগুলো সব মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এই কালচার নয়। হেরে যাওয়ার আতঙ্কে ওরা ভুলভাল অভিযোগ করছে। বিজেপিই বরং আমাদের কর্মীদের কটূক্তি করে। আমাদের কর্মীদের উপর হামলা চালায়।"

BJP Worker Assault Allegation: ভোট ময়দানে শেষে কামড়! কী চলছে বর্ধমান দক্ষিণে?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 28, 2026 | 7:22 PM

বর্ধমান: রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। ভোটগ্রহণ হবে পূর্ব বর্ধমানেও। ভোটের আগেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের অভিযোগ বর্ধমান দক্ষিণে। এক বিজেপি কর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আবার আরও এক বিজেপি কর্মীকে একা পেয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। পাল্টা বিজেপির বিরুদ্ধে তাদের কর্মীদের মারধরের অভিযোগ করেছে তৃণমূল।

কী বলছে বিজেপি?

বিজেপির বর্ধমান দক্ষিণের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেন, ভোটের আগে বেপরোয়া হয়ে উঠেছে বিদায়ী তৃণমূল বিধায়ক খোকন দাসের বাহিনী। তাঁর অভিযোগ, “২২ নম্বর ওয়ার্ডে আমাদের কার্যকর্তাদের উপর এই হামলা হয়েছে। বিজেপি কর্মী সুনীল সিংয়ের উপর অমানুষিক হামলা হয়। তৃণমূল কর্মী রূপম ঘোষ ( অনুপম)-এর নেতৃত্বে এই হামলা হয়। বিজেপি কর্মীর নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। সে রাস্তায় পড়ে গেলেও গালিগালাজ চলতে থাকে। সেই অবস্থায় সে কোনওভাবে দলকে জানায়। তাকে তুলে এনে স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে।”

এই ঘটনার পরই বিজেপি প্রার্থী বর্ধমান থানায় আসেন। অভিযোগ দায়ের করা হয়। মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেন, অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, গতকাল পতাকা বাঁধার সময় এক বিজেপি কর্মীকে কামড়ে দেয় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। তিনি বলেন, “এত সাহস আসে কোথা থেকে? ইমিডিয়েট অনুপম, রূপমকে গ্রেফতার করতে হবে।”

আহত বিজেপি কর্মী সুনীল সিং

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, “এগুলো সব মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এই কালচার নয়। হেরে যাওয়ার আতঙ্কে ওরা ভুলভাল অভিযোগ করছে। বিজেপিই বরং আমাদের কর্মীদের কটূক্তি করে। আমাদের কর্মীদের উপর হামলা চালায়।”

Follow Us