AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bamdeb Mondal Arrest: তৃণমূল নেতার গ্রেফতারিতে ফাটল বাজি, হল লাড্ডু বিলি

Bamdeb Mondal Arrest: বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে লাড্ডু খাইয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি ব্যাপক বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় তাঁদের। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ বামদেব মণ্ডলের বিরুদ্ধে নানা অভিযোগে ক্ষুব্ধ ছিলেন।

Bamdeb Mondal Arrest: তৃণমূল নেতার গ্রেফতারিতে ফাটল বাজি, হল লাড্ডু বিলি
এলাকায় চলে লাড্ডু বিলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2026 | 4:52 PM
Share

বর্ধমান: ডিম থেরাপি নয়,  এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা গ্রেফতারিতে লাড্ডু বিলি ও বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ বিজেপি কর্মী-সমর্থকদের। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা পূর্ববর্ধমানের রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল গ্রেফতার হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার রায়না থানার পুলিশ বামদেব মণ্ডলকে আদালতে পেশ করার জন্য থানা থেকে বের করে নিয়ে যাওয়ার পরই রায়নার হিজলনা এলাকায় শুরু হয় বিজেপির কর্মসূচি।

বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে লাড্ডু খাইয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি ব্যাপক বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় তাঁদের। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ বামদেব মণ্ডলের বিরুদ্ধে নানা অভিযোগে ক্ষুব্ধ ছিলেন। তাঁর গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি ও আনন্দের আমেজ। ফাটানো হয় আতসবাজিও।

এই তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, কাটমানির অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে মারধর, বালি সিন্ডিকেট চালানোরও  অভিযোগ রয়েছে। বামদেব গ্রেফতার হতেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ধরা পড়ে।

এই আনন্দ-উৎসবে উপস্থিত ছিলেন রায়নার বিজেপি বিধায়ক সুভাষ পাত্র। তিনি বলেন, আইন আইনের পথেই চলবে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকা প্রয়োজন। বিজেপির কর্মীদের দাবি, এই গ্রেফতারি প্রমাণ করেছে যে আইনের ঊর্ধ্বে কেউ নন।

Follow Us