AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: সিপিএমকে সোজা করে দেওয়ার ক্ষমতা রাখি: বিধায়ক

Burdwan: সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলে বিধায়ক বলেন, "যে ১০ শতাংশের অন্নপূর্ণার টাকা পাওয়া বাকি আছে, তাদের নিয়ে এসে সিপিএম গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। রাজনৈতিকভাবে কেউ বাধা সৃষ্টি করলে, বিশেষ করে সিপিএমকে, সোজা করে দেওয়া হবে। ভাতারে সিপিএমকে সোজা করে দেওয়ার ক্ষমতা আমার আছে।"

| Edited By: | Updated on: Oct 05, 2026 | 9:33 PM
Share

ভাতার: সেবা সেতু অভিযানে সিপিএমকে নিশানা বিজেপি বিধায়কের। অন্নপূর্ণা যোজনা নিয়ে সিপিএম (CPIM) বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করলেন পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা (Soumen Karfa)। সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি ৯০ শতাংশ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছে অথচ তাঁদের কথা না বলে বাকিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এর পিছনে সিপিএমকে দায়ী করে বিধায়ক বলেন, ‘সিপিএমকে সোজা করে দেওয়ার ক্ষমতা আমি রাখি।’

অন্নপূর্ণা যোজনা নিয়ে যে সব অভিযোগ উঠেছে, সে সম্পর্কে বিধায়ক বলেন, “উপভোক্তাদের ভেরিফিকেশন শেষ হলেই সুবিধা দেওয়া হবে।” পাশাপাশি রাজ্যে শিল্পায়নের কাজ শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, “শিল্প হলে কর্মসংস্থান বাড়বে।”

এরপরই সিপিএমের বিরুদ্ধে অভিযোগ তুলে বিধায়ক বলেন, “যে ১০ শতাংশের অন্নপূর্ণার টাকা পাওয়া বাকি আছে, তাদের নিয়ে এসে সিপিএম গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। রাজনৈতিকভাবে কেউ বাধা সৃষ্টি করলে, বিশেষ করে সিপিএমকে, সোজা করে দেওয়া হবে। ভাতারে সিপিএমকে সোজা করে দেওয়ার ক্ষমতা আমার আছে।”

পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে তিন দিন ধরে চলা ‘সেবা সেতু অভিযান’ কর্মসূচির শেষ দিনে বিডিও অফিসের শিবির পরিদর্শন করেন ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা। একই ছাতার তলায় একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা পেতে এদিনও ছিল ব্যাপক ভিড়। বিশেষ করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে বহু মানুষ শিবিরে হাজির হন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দাবি করেন, ভাতার ব্লকের প্রায় ৬০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। এছাড়াও প্রায় ১৪ হাজার মানুষ প্রধানমন্ত্রী আয়ুস্মান প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বহু উপভোক্তা প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাও পেয়েছেন।

যদিও বিধায়কের এই হুঁশিয়ারিকে আমল দিতে নারাজ জেলা সিপিএম নেতৃত্ব। সিপিএম জেলা কমিটির সদস্য দীপঙ্কর দে বলেন, “বিজেপির ভয় আমাদের অনুপ্রেরণা যোগাবে। ভোটের আগে আপনারা বলেছিলেন প্রত্যেক লক্ষ্মী অন্নপূর্ণা হবে। এখন দায় সিপিএমের ঘারে চাপালে হবে না। আর যদি বলেন ডান্ডা দেখাবেন তাহলে ঝান্ডা, ডান্ডা কখন হবে সেটাও টের পেয়ে যাবেন।”

Follow Us