AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna: ‘আমি বাড়ির বউ…’, পঞ্চায়েত অফিসে পুলিশ হানা দিতেই বললেন তৃণমূল প্রধান

Kalna Panchayat Office Government Documents: পঞ্চায়েতের তরফে জানানো হয়, উদ্ধার হওয়া বহু কার্ডে নামের বানান ভুল ছিল। আবার কিছু কার্ড ডুপ্লিকেট হওয়ায় সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি। এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, বহু মানুষ ১৫ বছর বা তারও বেশি সময় ধরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। অনেকের আশঙ্কা, দীর্ঘদিন ধরে না পাওয়া তাঁদের সরকারি কার্ডও উদ্ধার হওয়া নথিগুলির মধ্যেই থাকতে পারে।

Kalna: 'আমি বাড়ির বউ...', পঞ্চায়েত অফিসে পুলিশ হানা দিতেই বললেন তৃণমূল প্রধান
পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার হয়েছে নানা নথিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 6:23 AM
Share

কালনা: সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই নিয়ে বহু মানুষের ক্ষোভ ছিল। এবার পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ এসসি-এসটি সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র এবং জব কার্ড। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লকের বড় ধামাস গ্রামে। চাপে পড়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বীকারোক্তি, “আমি বাড়ির বউ, ভোটে দাঁড় করিয়েছে। সেই হিসাবে প্রধান হয়েছি। সেই রকম নলেজ আমার নেই। রাজনৈতিক নেতাদের নির্দেশেই পঞ্চায়েত চলত।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার উপভোক্তাদের তালিকা দেখতে গিয়ে কয়েকজন গ্রামবাসীর নজরে আসে পঞ্চায়েতে স্তূপাকারে রাখা বিভিন্ন সরকারি নথি। ঘটনায় উত্তেজনা ছড়ায় পঞ্চায়েতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ঘরটি সিল করে দেয়।

পঞ্চায়েতের তরফে জানানো হয়, উদ্ধার হওয়া বহু কার্ডে নামের বানান ভুল ছিল। আবার কিছু কার্ড ডুপ্লিকেট হওয়ায় সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি। এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি এলাকার বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, বহু মানুষ ১৫ বছর বা তারও বেশি সময় ধরে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। অনেকের আশঙ্কা, দীর্ঘদিন ধরে না পাওয়া তাঁদের সরকারি কার্ডও উদ্ধার হওয়া নথিগুলির মধ্যেই থাকতে পারে। এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনিয়ম ও দুর্নীতির জেরেই বহু সরকারি নথি সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি। তাঁরা তদন্তের দাবি জানান।

ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধান মুনমুন বাগের দাবি, প্রধানের পদে থাকলেও সব সিদ্ধান্ত তাঁর হাতে ছিল না। তিনি একজন সাধারণ গৃহবধূ। তাঁকে ভোটে দাঁড় করিয়ে প্রধান করা হয়েছিল বলে যুক্তি দেন। তাঁর অভিযোগ, কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়ের নির্দেশেই অধিকাংশ কাজ পরিচালিত হত।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?