AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: হাসপাতালে এসে বাঁকুড়ার পায়েলের ফোন পৌঁছল বাংলাদেশের আহাদের কাছে! পরের গল্প হার মানাবে সিনেমার প্লটকে

Burdwan Phone Returned from Bangladesh: বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মোহাম্মদ আহাদ আলী নওদা জেলার একটি দোকান থেকে ফোনটি কিনেছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে ভারতে এসে ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন তিনি। আর সেই সূত্র ধরেই মোবাইলের সঠিক অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা।

Burdwan: হাসপাতালে এসে বাঁকুড়ার পায়েলের ফোন পৌঁছল বাংলাদেশের আহাদের কাছে! পরের গল্প হার মানাবে সিনেমার প্লটকে
বাংলাদেশের মহম্মদ আহাদ আলি Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2026 | 9:26 PM
Share

 বর্ধমান:  হাসপাতালে এসে ফোনটা হারিয়ে ফেলেছিলেন বাঁকুড়ার পায়েল। কিন্তু কীভাবে কোথায় ফোন পড়েছে মনে করতে পারছিলেন না। অগত্যা থানায় খবর! পুলিশ এবার ফোন খোঁজ খবর করা শুরু করে। এরপরই অবিশ্বাস্য ঘটনা। প্রযুক্তির সাহায্য এবং আন্তঃসীমান্ত যোগাযোগের এক অনন্য নজির দেখল বর্ধমান। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে খোয়া যাওয়া একটি বহুমূল্য স্মার্টফোনের হদিশ মিলল সোজা বাংলাদেশে। আর এই ঘটনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ওপার বাংলার এক ক্রেতা নিজে বর্ধমান থানায় হাজির হয়ে ফোনটি জমা দিয়ে গেলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি দামি মোবাইল ফোন হারিয়ে যায়। বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারা এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে সাইবার সেলের সহায়তায় মোবাইলটির প্রযুক্তিগত সূত্র খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলি নওদা জেলার একটি দোকান থেকে ফোনটি কিনেছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে ভারতে এসে ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন তিনি। আর সেই সূত্র ধরেই মোবাইলের সঠিক অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা।

এর পরেই আহাদ আলির সঙ্গে যোগাযোগ করে বর্ধমান থানার পুলিশ। ফোনটি যে হারানো বা চুরি যাওয়া সম্পত্তি, তা জানার পর তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেন তিনি। শেষ পর্যন্ত নিজেই বর্ধমান থানায় এসে পুলিশের হাতে ফোনটি তুলে দেন ওই বাংলাদেশি নাগরিক। প্রযুক্তিগত নজরদারি এবং ওপার বাংলার নাগরিকের সততা ও সহযোগিতার এই ঘটনায় পুলিশি তদন্তপ্রক্রিয়া নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আপাতত আইনি প্রক্রিয়া মেনে ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পরবর্তী পদক্ষেপ করা হয়েছে।

Follow Us