AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khokon Das Wikipedia controversy: উইকিপিডিয়ায় X MLA-এর নামের পাশে লেখা ‘গ্যাংস্টার’, খোকন দাসকে ঘিরে নতুন বিতর্ক

TMC Leader Controversy: সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে ৩০ হাজার ৪৭০ ভোটে পরাজিত হন খোকন দাস। এরপরই উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে তাঁকে ‘Indian gangster’ এবং পেশার জায়গায় ‘Politician, Gangster’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও দাঙ্গা ছড়ানোর মতো একাধিক অপরাধমূলক মামলার ধারারও উল্লেখ করা হয়েছে পাতটিতে।

Khokon Das Wikipedia controversy: উইকিপিডিয়ায় X MLA-এর নামের পাশে লেখা 'গ্যাংস্টার', খোকন দাসকে ঘিরে নতুন বিতর্ক
খোকন দাস, প্রাক্তন বিধায়কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 12:41 PM
Share

বর্ধমান: বিতর্কের কেন্দ্রে এবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক খোকন দাস।  উইকিপিডিয়ায় তাঁর নামের পাশে পেশা হিসাবে ‘গ্যাংস্টার’ এবং ‘গুন্ডা’ শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে ৩০ হাজার ৪৭০ ভোটে পরাজিত হন খোকন দাস। এরপরই উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে তাঁকে ‘Indian gangster’ এবং পেশার জায়গায় ‘Politician, Gangster’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও দাঙ্গা ছড়ানোর মতো একাধিক অপরাধমূলক মামলার ধারারও উল্লেখ করা হয়েছে পাতটিতে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, “উইকিপিডিয়া যা দিয়েছে তা সত্য। তাঁর উত্থানের নেপথ্যের সত্যিটাই এখানে প্রকাশ পেয়েছে।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পালটা দাবি, উইকিপিডিয়া একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হওয়ায় যে কেউ তথ্য পরিবর্তন করতে পারে। নির্বাচনে পরাজয়ের সুযোগ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিকৃতি করা হয়েছে। তবে এই পুরো বিতর্ক নিয়ে খোকন দাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Follow Us
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা