AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur: খাঁ খাঁ রোদেও বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি হচ্ছে বাংলার এই স্কুলে, অবাক কাণ্ড মেদিনীপুরে

Purba Medinipur: চাঁদিফাটা গরমের মধ্যেও হাওয়া অফিস যদিও সুখবর শুনিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহের শেষ থেকেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে।

Purba Medinipur: খাঁ খাঁ রোদেও বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি হচ্ছে বাংলার এই স্কুলে, অবাক কাণ্ড মেদিনীপুরে
কী করে হল সম্ভব? Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2024 | 7:45 PM
Share

রামনগর: গরমে ফুটছে বাংলা। কিন্তু, এই বাংলাতেই এমন এক স্কুল রয়েছে যেখানে হয়ে চলেছে অবিরাম বৃষ্টি! শুনে অবাক হলেন নিশ্চয়। হ্যাঁ, এমনই ছবি দেখা গিয়েছে রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারী স্কুলে। কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টিপাত করিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই স্কুল। প্রচণ্ড গরমে পড়ুয়াদের একটু স্বস্তি দিতে এই পথ বেছে নিয়ে এই স্কুল। স্কুলের ছাদে বসানো হয়েছে এক বিশেষ ধরনের ফোয়ারা। যা থেকেই ঝরছে অঝরধারা। ফলে স্কুলের বাইরে তীব্র গরম থাকলেও ভিতরে কিন্তু উল্টো ছবি। 

এই ফোয়ারা নিয়েই এখন আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। স্কুলের তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে। এদিকে বিগত কয়েকদিন ধরে জেলার পারা ঘোরাফেরা করছে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। নাভিশ্বাস উঠছে আম-আদমির। কিন্তু, এই তীব্র দাবদহের আবহেও ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের  ভিতরের তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। তাতেই স্বস্তিতে কচিকাচারা। 

শুধু গরম কমছে তাই নয়, একেবারে বৃষ্টির আবহও তৈরি হয়েছে গোটা স্কুলে। বৃষ্টিহীন দিনেও টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ। শুধু মেঘ ডাকছে না এই যা। কিন্তু, তাতে কী! স্কুলের এই অভিনব উদ্যোগে প্রখর রোদের মধ্যেও মুখে হাসি পড়ুয়াদের। নির্মল ঠান্ডা পরিবেশে বাড়ির ছেলেমেয়েদেরা স্কুলে পাঠাতে পেরে খুশি অভিভাবকেরাও। এদিকে চাঁদিফাটা গরমের মধ্যেও হাওয়া অফিস যদিও সুখবর শুনিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহের শেষ থেকেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। 

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের