AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooperative election: দুই সমবায়ে উড়ল গেরুয়া পতাকা, পুলিশকে তোপ বিজেপির

Cooperative election: এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে সমবায় নির্বাচন হয়। পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ছিল এলাকায়। দুটি সমবায় নির্বাচনেই জিতল বিজেপি।

Cooperative election: দুই সমবায়ে উড়ল গেরুয়া পতাকা, পুলিশকে তোপ বিজেপির
পূর্ব মেদিনীপুরে দুটি সমবায়ে জিতল বিজেপি
| Edited By: | Updated on: Jan 22, 2025 | 11:49 PM
Share

খেজুরি: জেলার দুটি লোকসভা কেন্দ্রই তাদের দখলে। বিধানসভা নির্বাচনেও এই জেলায় তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি হয়েছে বিজেপির। এবার পূর্ব মেদিনীপুরের দুটি সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া পতাকা। পূর্ব মেদিনীপুরের খেজুরি ও ভগবানপুরে তৃণমূলকে হারিয়ে সমবায়ের দখল নিল বিজেপি। জয়ের পর গেরুয়া আবিরে পরস্পরকে রাঙিয়ে দিলেন বিজেপি কর্মীরা।

ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বাজাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বুধবার নির্বাচন হয়। একইসঙ্গে খেজুরি বিধানসভা কেন্দ্রের চিঙ্গুরদনিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডেও নির্বাচন। এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে সমবায় নির্বাচন হয়। পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ছিল এলাকায়।

দুটি সময় নির্বাচনে বিজেপির এই ফলাফল নিয়ে গেরুয়া শিবির উচ্ছ্বসিত। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “পুলিশের বাধা উপেক্ষা করে যেসব জায়গায় স্বতঃস্ফূর্ত ভোট হবে, সেখানে বিজেপির জয়জয়কার হবে। তবে আগামিদিনে খেজুরি হোক কিংবা পূর্ব মেদিনীপুর জেলার যেখানেই ভোট হোক না কেন, সাধারণ মানুষ পুলিশের এই বাড়বাড়ন্তকে রুখে দেবেন।”

কিছুদিন আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে অবশ্য একতরফা জয় পেয়েছে তৃণমূল। কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনের মধ্যে ১০১টিতে জয় পেয়েছে রাজ্যের শাসকদল। তবে ডিরেক্টর নির্বাচন নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূলের রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?