AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: শহিদ স্মরণ মঞ্চের পাশে নন্দীগ্রামে ‘কুণাল গো ব্যাক’ পোস্টার

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মঞ্চের পাশে বিজেপি লোকজন এই সব পোস্টার লাগিয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Nandigram: শহিদ স্মরণ মঞ্চের পাশে নন্দীগ্রামে ‘কুণাল গো ব্যাক’ পোস্টার
কুণাল ঘোষকোে ঘিরে পোস্টারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 11:58 PM
Share

নন্দীগ্রাম: নন্দীগ্রামের শহিদ স্মরণ সভাকে ঘিরে আবারও রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠল। নন্দীগ্রামের ভাঙাভেড়া শহিদ স্মরণ সভা মঞ্চের ঠিক পাশেই ‘কুণাল ঘোষ গো ব্যাক’ পোস্টার পড়ল। সভার কয়েক ঘণ্টা আগে এই পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পোস্টারে লেখা রয়েছে, ‘মিথ্যাবাদী কুণাল গো ব্যাক’। পাশাপাশি কুণাল ঘোষ জেল খাটা আসামি দূর হতো এই পোস্টারে ভরে রয়েছে গোটা এলাকা।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মঞ্চের পাশে বিজেপি লোকজন এই সব পোস্টার লাগিয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাত পোহালেই ৭ জানুয়ারি নন্দীগ্রামের ভাঙাবেড়াতে নন্দীগ্রাম ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে তৃণমূলের শহিদ স্মরণসভা রয়েছে। ২০০৭ সালে এদিন ভরত মণ্ডল, শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি শহিদ হন। অপরদিকে শহিদ মিনারে রয়েছে বিজেপির শহিদ স্মরণ সভা।

যদিও এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। সোনাচূড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দেব কুমার রায় বলেছেন, “পোস্টারের বিষয়টি দেখার পর আমরা থানায় জানিয়েছি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ এটি। আমরা বলেছি, এ নিয়ে ব্যবস্থা নিতে।” বিজেপি নেতা শ্যামাপদ মাইতি বলেছেন, “ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল। ওদের লোকই করেছে। এখানে তৃণমূল-বিজেপির বিষয় নয়। এটা শহিদ স্মরণ।”

তবে নন্দীগ্রামে তাঁর নামে পোস্টার নিয়ে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন স্থানীয় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে ‘গো ব্যাক’ বলা নিয়ে অধিকারী পরিবারকে কটাক্ষ করেছেন কুণাল।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা