AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pataspur: পটাশপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

Pataspur: প্রসঙ্গত, রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে নিগ্রহ করে খুনের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী।  ওই গৃহবধূর ওপর প্রতিবেশী যুবকের দীর্ঘদিন ধরেই কুনজর ছিল।

Pataspur: পটাশপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
পটাশপুরে স্বতঃপ্রণোদিত মামলা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2024 | 5:36 PM
Share

পটাশপুর: পটাশপুরে গৃহবধূকে নিগ্রহ করে খুনের অভিযোগ। গণপিটুনিতে মৃত্যু হয় অভিযুক্তের। পটাশপুরের ঘটনায় এবার থানার পক্ষে একটি স্বতঃপ্রণোদিত গণপিটুনির মামলা রুজু করা হল।  অভিযুক্তের ছেলে জানিয়েছেন,  মারধর করার জন্য তারা লিখিতভাবে অভিযোগ করবে পরিবারের পক্ষে।

প্রসঙ্গত, রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে নিগ্রহ করে খুনের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী।  ওই গৃহবধূর ওপর প্রতিবেশী যুবকের দীর্ঘদিন ধরেই কুনজর ছিল। তাঁকে একাধিকবার আগে কুপ্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ। ওই গৃহবধূ তাঁকে সতর্ক করেন। শনিবার নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, মহিলা বাড়িতে একা থাকার সুযোগে ঘরে ঢোকেন ওই যুবক। তাঁকে নিগ্রহের চেষ্টা করেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, বাধা পাওয়ায় মহিলাকে মারধর করা হয়। এরপর তাঁকে কীটনাশক খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ।

এরপর অভিযুক্তকে ধরে ফেলেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলে বেধড়ক মারধর শুরু করেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এগরা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে মৃত্যু হয় অভিযুক্তের।

গ্রামবাসীদের বক্তব্য, অভিযুক্তের সঙ্গে তাঁর ভাইয়ের বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাঁদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন মৃতা। সেই আক্রোশ থেকেই খুন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?