AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘা জুড়ে পুলিশি অভিযান, দিতেই বেরিয়ে এল… চোখ কপালে পুলিশের

Digha Crime: স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই দিঘায় স্পা ব্যবসার আড়ালে অবৈধ কাজকর্ম চলছিল। অধিক ভাড়ার লোভে কিছু দোকান মালিকও তাঁদের দোকান এই ধরনের ব্যবসার জন্য ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, এই চক্রের সঙ্গে শুধু দিঘা নয়, কাঁথি, এগরা সহ পার্শ্ববর্তী এলাকারও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন।

Digha: দিঘা জুড়ে পুলিশি অভিযান, দিতেই বেরিয়ে এল... চোখ কপালে পুলিশের
দিঘা (ফাইল ছবি)Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 03, 2026 | 6:15 PM
Share

দিঘা: রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা (Digha)। বর্তমানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এটি। আর সেই দিঘায় রমরমিয়ে চলা একাধিক স্পা সেন্টারে হানা দিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। নামেই স্পা সেন্টার! তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর।

দিঘায় এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসন দিঘায় মধুচক্রের আসর ভাঙতে তৎপর হয়েছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক স্পা সেন্টারে বিশেষ নজরদারির অভিযান চলবে জেলা পুলিশের পক্ষ থেকে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই দিঘায় স্পা ব্যবসার আড়ালে অবৈধ কাজকর্ম চলছিল। অধিক ভাড়ার লোভে কিছু দোকান মালিকও তাঁদের দোকান এই ধরনের ব্যবসার জন্য ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, এই চক্রের সঙ্গে শুধু দিঘা নয়, কাঁথি, এগরা সহ পার্শ্ববর্তী এলাকারও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন।

দিঘায় দীর্ঘদিন ধরে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চলার অভিযোগ পরপর জমা হচ্ছিল থানায়। অভিযোগের ভিত্তিতে নিউ দিঘার একাধিক স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালীন কয়েকটি স্পা সেন্টার থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে মোট চার যুবতী ও এক ব্যক্তিকে। পলাতক স্পা সেন্টারের মালিক ও কর্মী। ধৃতদের আজ কাঁথি আদালতে তোলা হয়।

এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন,গত কয়েকদিন ধরেই তাঁদের কাছে খবর যাচ্ছিল। তার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এরকম ড্রাইভ চলবে। এমন অবৈধ কাজকর্ম শক্ত হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Follow Us