Haldia: প্রসাদ দিতে গিয়ে বন্ধ ঘরে কলেজ ছাত্রীর অবস্থা দেখে চোখ ছানাবড়া বাড়ির মালিকের, ডাকতে হল পুলিশ
Haldia: যে বাড়িতে ওই তরুণী ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক জানাচ্ছেন, দুপুরে ঠাকুরের প্রসাদ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু, অনেক ডাকাডাকির পরেও কোনা সাড়া-শব্দ না মেলাতে বাড়তে থাকে সন্দেহ। খবর দেওয়া হয় হলদিয়া থানাতে।

হলদিয়া: কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হলদিয়ার গান্ধীনগরে। মৃতার নাম অনন্যা অধিকারী। বয়স আনুমানিক ২৫। গান্ধীনগরেই ভাড়া বাড়িতে থাকতেন। হলদিয়া এইচআইটি কলেজে পড়ছিলেন MCA। চলছিল প্রথম সেমিস্টার। কিন্তু, আচমকা কী থেকে কী হল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। গোটা বাড়িতে শোকের ছায়া। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ থেকে পুলিশ, কাউকেই বিশেষ মুখ খুলতে দেখা যায়নি।
ঘটনার পরেই খবর পেয়ে ওই বাড়িতে এসেছিল হলদিয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। উত্তর খুঁজতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই নজর সকলের।
যে বাড়িতে ওই তরুণী ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক জানাচ্ছেন, দুপুরে ঠাকুরের প্রসাদ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু, অনেক ডাকাডাকির পরেও কোনা সাড়া-শব্দ না মেলাতে বাড়তে থাকে সন্দেহ। খবর দেওয়া হয় হলদিয়া থানাতে। পুলিশ ইতিমধ্যেই ভাড়া বাড়ির মালিকের পাশাপাশি তরুণীর পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। অন্যদিকে এদিনই আবার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়। সেখানেও মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা।
