AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Member: ‘আমি বিজেপিতে যোগ দিইনি, ছবিটা এডিট করা’, ভাইরাল হতেই থানায় ছুটলেন পঞ্চায়েত সদস্য

BJP Member: পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সম্প্রতি বিজেপি কর্মী সুজিত মিশ্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, গোপাল চন্দ্র বেরা বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন।

BJP Member: 'আমি বিজেপিতে যোগ দিইনি, ছবিটা এডিট করা', ভাইরাল হতেই থানায় ছুটলেন পঞ্চায়েত সদস্য
ভাইরাল হওয়া পোস্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 7:38 AM
Share

পূর্ব মেদিনীপুর: বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় মিসড কলের সাহায্যে বিজেপির সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বলে একটি ছবি সামনে আসে। নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে দাবি করা হয়েছে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন গোপাল চন্দ্র বেরা নামে ওই নেতা। তাঁর দাবি তিনি তৃণমূলেই আছেন।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সম্প্রতি বিজেপি কর্মী সুজিত মিশ্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, গোপাল চন্দ্র বেরা বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। ফেসবুকে পোস্ট করে তাই ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এরপরই গোপাল চন্দ্র বেরা অভিযোগ করেন, ওটা ফেক ছবি। তাঁর ছবি এডিট করা হয়েছে। ফোন নম্বরটাও ভুল বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, “আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি। তাঁরা যা ব্যবস্থা নেওয়ার নেবেন।”

এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন এগরা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সত্য চক্রবর্তী। তবে বিজেপির দাবি, অনেকেই গোপনে বিজেপিতে যোগ দিচ্ছেন। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুবমোর্চার ইনচার্জ অরূপ দাস বলেন, “তৃণমূলে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, তাতে অনেকেই গোপনে সদস্যপদ নিচ্ছেন। ভাল নেতারা কেউ থাকতে চাইছেন না। এই ঘটনাটাও পরে বোঝা যাবে।”

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?