AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: গাড়ি থেকে নেমে সবে বুথের দিকে পা বাড়িয়েছেন, আচমকাই ধেয়ে এসেছিল ‘ওরা’! নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে ঘটল বড় ঘটনা!

ভোটের (West Bengal Assembly Election 2021) আগের দিন থেকেই গোটা নন্দীগ্রাম (Nandigram) জুড়ে জারি ১৪৪ জারি। কেন্দ্রীয় বাহিনীর অনবরত টহল, তারই মধ্যে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলা।

West Bengal Assembly Election 2021 Phase 2: গাড়ি থেকে নেমে সবে বুথের দিকে পা বাড়িয়েছেন, আচমকাই ধেয়ে এসেছিল 'ওরা'! নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে ঘটল বড় ঘটনা!
গাড়িতে চলে অবাধে ভাঙচুর
| Updated on: Apr 01, 2021 | 1:39 PM
Share

নন্দীগ্রাম: সকাল থেকেই প্রহরা আঁটোসাঁটো। ভোটের (West Bengal Assembly Election 2021) আগের দিন থেকেই গোটা নন্দীগ্রাম (Nandigram) জুড়ে জারি ১৪৪ জারি। কেন্দ্রীয় বাহিনীর অনবরত টহল, তারই মধ্যে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলা। নন্দীগ্রামের টাকাপুরার ঘটনায় ব্যাপক উত্তেজনা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়িও।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

নন্দীগ্রামের টাকাপুরা দিয়ে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর গাড়ি। পিছনে যাচ্ছিল সাংবাদিকদের গাড়িও। আচমকাই টাকাপুরায় একটি বুথের সামনে গাড়ি দাঁড় করান শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে বুথের ভিতর কথা বলতে যাচ্ছিলেন তিনি। সেসময় দূর থেকে বেশ কয়েক জন মহিলা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। সঙ্গে ছিল কয়েকজন যুবক।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 2: ‘১০১ টাকা দিয়ে যদি চারটে ভোট পাই, আমি খুশি’, বুথের বাইরে দাঁড়িয়ে বলেই ফেললেন সায়ন্তিকা

ইট শুভেন্দু অধিকারীর গাড়িতে না গেলে সংবাদমাধ্যমের গাড়িতে লাগে। গাড়ির সামনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলার অভিযোগ ওঠে। সিআরপিএফ জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো দেখে রিপোর্ট তলব করেছে কমিশন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “জঙ্গলরাজ চলছে। সংবাদমাধ্যমের ওপর হামলা ঠিক নয়।”

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!