AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: চাকরির মেয়াদ ছিল আর ১ মাস, তার আগেই মৃত্যু সরকারি স্কুলের শিক্ষিকার

মৃতার বাবা অজিত দাস মহাপাত্র জানান, "মেয়ে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। ২০১৬ সালে এসএসসি টেট পরিক্ষায় উত্তীর্ণ হয়। এরপর ২০১৯ সালে চাকরি পায়। পরবর্তী সময় সেই তালিকা বাতিল হয়ে যাওয়ার পর ২০২৫ সালে পাশ করতে পারেনি ও। তখন থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল।"

Purulia: চাকরির মেয়াদ ছিল আর ১ মাস, তার আগেই মৃত্যু সরকারি স্কুলের শিক্ষিকার
ইশিতা দাস মহাপাত্রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 8:31 PM
Share

পুরুলিয়া: চাকরির মেয়াদ ছিল আর মাত্র ১ মাস ১৩ দিন । তার আগেই মৃত্যু শিক্ষকের। ২০১৬-র যখন প্যানেল বাতিল হয়, সেই সময় তাঁরও বাতিল হয়েছিল চাকরি। মৃত শিক্ষিকার নাম ইশিতা দাস মহাপাত্র (৩৪) । তিনি পুরুলিয়া ২ নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালে বাংলা শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তিনি। প্যানেল বাতিল হওয়ার পর পুনরায় পরীক্ষা দিয়েছিলেন। তবে পাশ করতে পারেনি ইশিতা। ফলত, তাঁর চাকরির মেয়াদ ছিলো ৩১শে আগষ্ট পর্যন্ত। তবে তার আগেই শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।

মূলত, গত বৃহস্পতিবার থেকে শরীর অসুস্থ ছিল ঈশিতার। এরপর রাতে তাঁকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। একাধিক রোগে আক্রান্ত ছিলেন ঈশিতা। নানা রকম ওষুধ খেতেন তিনি। মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে নেওয়ায় গত ১৬ তারিখ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেহ ময়না-তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়।

মৃতার বাবা অজিত দাস মহাপাত্র জানান, “মেয়ে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। ২০১৬ সালে এসএসসি টেট পরিক্ষায় উত্তীর্ণ হয়। এরপর ২০১৯ সালে চাকরি পায়। পরবর্তী সময় সেই তালিকা বাতিল হয়ে যাওয়ার পর ২০২৫ সালে পাশ করতে পারেনি ও। তখন থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল। গত বৃহস্পতিবার তার শরীর অসুস্থ হয়ে পড়ে। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।”

Follow Us
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
মাসে ১০ হাজার টাকা ভাতা, লোকতন্ত্র সেনানি সম্মান কারা পাচ্ছেন?
মাসে ১০ হাজার টাকা ভাতা, লোকতন্ত্র সেনানি সম্মান কারা পাচ্ছেন?