AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BREAKING: বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস

Bayron Biswas: ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘীর বিধায়ক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে অভিযোগ। সেই আগুনেই দগ্ধ হন বাইরন। তবে কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। 

BREAKING: বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস
অগ্নিদগ্ধ বাইরন বিশ্বাস।Image Credit: X
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 1:34 PM
Share

মুর্শিদাবাদ: অগ্নিদগ্ধ ঋতব্রত-পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস (Bayron Biswas)। ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘীর বিধায়ক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে অভিযোগ। সেই আগুনেই দগ্ধ হন বাইরন। আশঙ্কাজনক অবস্থা তাঁর। তবে কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

ধুলিয়ানে রাস্তার উপরেই বাড়ি বাইরন বিশ্বাসের। আজ সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দূর থেকে দেখতে পান, গলগল করে ধোঁয়া বের হচ্ছে। আগুনের শিখাও দেখা যায়। এরপরেই হইচই পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, বাইরন বিশ্বাস বাড়িতে ছিলেন। আগুনে পুড়ে যান তিনি। প্রথমে তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় এখন তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে বাইরন নিজে গায়ে আগুন গিয়েছেন নাকি অন্য কেউ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।  রাজনৈতিক বা অন্য কোনও কারণ নেই বলেই প্রাথমিকভাবে অনুমান।

ধুলিয়ানের বাড়িতেই বিড়ির ব্যবসা রয়েছে বাইরন বিশ্বাসের। সেই বাড়িতেই আগুন লাগে। বাইরন বিশ্বাসের নিজস্ব নার্সিং হোমে নিয়ে যাওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। গুরুতর জখম তিনি। অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩