AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিম্মত-ই সম্বল! নাবালিকার বিয়ে রুখল বন্ধুরাই

বিয়ে করতে অনিচ্ছুক ছাত্রী কী করবে বুঝতে না পেরে স্কুলে বন্ধুদের নিজের সমস্যার কথা খুলে বলে। মেয়েটি নিজে সরকারি খাতায় কলমে কন্যাশ্রী প্রকল্প ভোক্তা। ফলত, উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচ সংক্রান্ত বিষয়েও সে স্বনির্ভর।

হিম্মত-ই সম্বল! নাবালিকার বিয়ে রুখল বন্ধুরাই
ফাইল ছবি
| Updated on: Dec 11, 2020 | 1:49 PM
Share

সোনারপুর : বছর পনেরোর কিশোরী। কালি-কলম ছেড়ে ঘরকন্যা সাজাতে মেয়েকে প্রস্তুত করছিল পরিবার। কিন্তু বাধ সাধল মেয়ে নিজেই। সাফ জানিয়ে দিল বিয়ে সে করবে না। কন্যাশ্রীর(Kanyashree) জোরে নাছোড় বাবা-মাকে বুঝিয়ে ছাড়ল মেয়ে।

সোনারপুর(Sonarpur) থানার কালিকাপুর এলাকার নবম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ঠিক করে তার পরিবার। কিন্তু, বিয়ে করতে অনিচ্ছুক ছাত্রী কী করবে বুঝতে না পেরে স্কুলে বন্ধুদের নিজের সমস্যার কথা খুলে বলে। মেয়েটি নিজে সরকারি খাতায় কলমে কন্যাশ্রী প্রকল্প(Kanyashree) ভোক্তা। ফলত, উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচ সংক্রান্ত বিষয়েও সে স্বনির্ভর। পাশাপাশি, এই বিষয়ে, স্কুলেও চলে নানা প্রচারমূলক অনুষ্ঠান। সেখান থেকেই প্রাপ্ত হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা জানায় মেয়েটি। সাক্ষী থাকে বন্ধুরা।

আরও পড়ুন :  গুরুপাচারকাণ্ড: মূল চক্রী এনামুলের আত্মসমর্পণ, সতীশের মুখোমুখি জেরার সম্ভাবনা

মেয়েটির বয়ানেই তৎক্ষনাৎ ব্যবস্থা নেয় প্রশাসন। সোনারপুর(Sonarpur) থানার পুলিস, চাইল্ড লাইনের প্রতিনিধি, বিডিয়োর প্রতিনিধি নাবালিকার বাড়িতে যায়। কিন্তু, বাড়িতে গিয়ে নাবালিকার কোনও হদিস পাননি প্রতিনিধিরা। পরে জানা যায়, বিয়ের ভয়ে সে বন্ধুর বাড়িতে গিয়ে লুকিয়ে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে নাবালিকার বিয়ে বন্ধ করে প্রশাসন।

আরও পড়ুন :  ওপার বাংলা থেকে আসত হাওয়ালার টাকা, জেএমবি- যোগ সন্দেহে বীরভূম থেকে গ্রেফতার এক

Follow Us
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?