AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arabul Islam: শুক্রবার ISF ছাড়ার ঘোষণা, শনিবার রাতেই আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা-ইট!

Arabul Islam Car Allegedly Attacked: জানা গিয়েছে, শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলেন আরাবুল। সেইসময় তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে দু'টি বোমা ও ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়।

Arabul Islam: শুক্রবার ISF ছাড়ার ঘোষণা, শনিবার রাতেই আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা-ইট!
আরাবুল ইসলামImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2026 | 7:11 AM
Share

ভাঙড়: আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়ি লক্ষ্য করে বোমাবাজির (Bomb Attacked) অভিযোগ। শনিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল। তবে, তাঁর কোনও আঘাত লাগেনি। নিরাপদেই রয়েছেন তিনি(Arabul Islam’s Car Attacked)। প্রসঙ্গত, শুক্রবারই আইএসএফ ছেড়েছেন আরাবুল। আর তারপর শনিবার রাতেই এই হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলেন আরাবুল। সেইসময় তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ও ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। সঙ্গে থাকা বাইক আরোহীরাও বোমার আওয়াজ পেয়েছেন বলে দাবি আরাবুলের। তবে, অল্পের জোরে বেঁচে গিয়েছেন প্রাক্তন বিধায়ক।

কার বিরুদ্ধে অভিযোগ আরাবুলের?

গোটা ঘটনায় আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আরাবুল ইসলাম। এই বিষয়ে টিভি৯ বাংলাকে বলেন, “সকাল থেকে কোথাও বেরোইনি। পরে সাড়ে ৪টের সময় বেরিয়েছিলাম। উড়িয়াপাড়ায় গোরস্থান পার হয়েছি, ওখান থেকেই গাড়ির উপর হামলা হয়েছে। ভালো জোরেই হামলা হয়েছে। গাড়ি ভালো গতিতেই এগোচ্ছিল। একটু যদি ধীর গতি থাকত, তাহলে ড্রাইভারেরও লাগত,আমারও লাগত। ইট মারা হয়েছে, গাড়ির পিছনে বোমা মারা হয়েছে। আমি আইএসএফ ছেড়েছি। আইএসএফ-এর লোকেরাই এটা করেছে।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল। কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, শুক্রবারই সমাজমাধ্যমে পোস্ট করে আরাবুল জানিয়েছিলেন, তিনি আইএসএফ ছেড়ে দিয়েছেন। উগড়ে দেন ক্ষোভও। একটি পোস্টে লেখেন,”আইএসএফের স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই।” আরও একটি পোস্টে লিখেছেন,”আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার-অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।”

Follow Us