AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awas Yojana: নাম গোয়ালঘর, অ্যাকাউন্টে ঢুকেছে ১ লক্ষ ২০ হাজার! তৃণমূল আমলে ব্যাপক ‘দুর্নীতি’ আবাসে!

Awas Yojana Scam News: লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী...তৃণমূল আমলে একের পর এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। মিলছে একের পর এক ভুয়ো উপভোক্তার হদিশ। একইভাবে আবাস যোজনাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে বিগত সরকারের আমলে। বর্তমানে বিজেপি সরকারের আমলে আবাসে এমনই ২৯ জন ভুয়ো উপভোক্তার হদিশ পাওয়া গিয়েছে।

Awas Yojana: নাম গোয়ালঘর, অ্যাকাউন্টে ঢুকেছে ১ লক্ষ ২০ হাজার! তৃণমূল আমলে ব্যাপক 'দুর্নীতি' আবাসে!
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2026 | 2:52 PM
Share

মথুরাপুর: উপভোক্তার নাম ‘গোয়ালঘর’। নেই কোনও ঠিকানা। অথচ সেই উপভোক্তার নামেই প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। শুধু তাই নয়, দু’দফায় সেই টাকা ঢুকেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Awas Yojana Controversy)। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকে আবাস যোজনার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে কার্যত হতবাক প্রশাসনিক আধিকারিকরা।

প্রকল্পে দুর্নীতির অভিযোগ

লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী…তৃণমূল আমলে একের পর এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। মিলছে একের পর এক ভুয়ো উপভোক্তার হদিশ। একইভাবে আবাস যোজনাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে বিগত সরকারের আমলে। বর্তমানে বিজেপি সরকারের আমলে আবাসে এমনই ২৯ জন ভুয়ো উপভোক্তার হদিশ পাওয়া গিয়েছে।

ভুয়ো উপভোক্তার নাম কীভাবে ‘গোয়ালঘর’?

সেই ভুয়ো উপভোক্তাদের মধ্যেই রয়েছে গোয়ালঘর। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে এমনই তথ্য হাতে পান দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, অনেক খুঁজে ২৯ জনের মধ্যে ২৭ জনকে টাকা ফেরত চেয়ে নোটিশ পাঠানো হয় মথুরাপুর ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে। নোটিসে অধিকাংশ উপভোক্তা টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ।

একই ধরনের অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকেও। আবাস যোজনার টাকা কীভাবে প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে অন্যদের অ্যাকাউন্টে গেল, তালিকায় ‘গোয়ালঘর’-এর মতো নাম কীভাবে নথিভুক্ত হল, তা নিয়েই এখন তদন্তের দাবি উঠছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিট গঠন করে সিআইডি তদন্তের প্রয়োজন রয়েছে। এই ঘটনায় শুধু ভুয়ো উপভোক্তাদের নয়, প্রশাসনের কোনও আধিকারিকের ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

Follow Us