AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur: নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

Baruipur: বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় বাড়ি ওই নাবালিকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার বাড়ির পাশেই একটি দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে রাস্তায় অভিযুক্তরা তার পথ আটকায়।

Baruipur: নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর
বারুইপুরে উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2025 | 3:44 PM
Share

বারুইপুর: রাস্তা থেকে এক নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। এবার ঘটনাস্থল বারুইপুর। খবর চাউর হতেই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় বাড়ি ওই নাবালিকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার বাড়ির পাশেই একটি দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে রাস্তায় অভিযুক্তরা তার পথ আটকায়। অভিযোগ, তাকে মুখ চেপে এলাকার এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বাজায় সেই চিৎকার কেউ শুনতে পায়নি। ঘরে নিয়ে গিয়ে তাকে  ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

এদিকে নাবালিকার মা, মেয়ে না ফেরায় খুঁজতে বেরোন। খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান মহিলা। মহিলাকে দেখে পালায় দুই যুবক। প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি ওই মহিলা। পরে জানাজানি হতেই সকালে ওই বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় লোকজন। আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?