AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case: মাথায় টুপি, লাল জামা, অভিযুক্তের সঙ্গে হেঁটে যাচ্ছে বারুইপুরের ওই নাবালিকা, এরপর কী হল ভিডিয়োয় দেখুন

Baruipur Girl Dead: সোমবার আদালতে সরকারি আইনজীবী জানান, যেহেতু এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ও বিশেষ গুরুত্বপূর্ণ, সেই কারণে তদন্তের স্বার্থে এখনও গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা বাকি। এছাড়াও বাকি রয়েছে অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষাও। এমনকী, তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

Baruipur Case: মাথায় টুপি, লাল জামা, অভিযুক্তের সঙ্গে হেঁটে যাচ্ছে বারুইপুরের ওই নাবালিকা, এরপর কী হল ভিডিয়োয় দেখুন
বারুইপুরের সিসিটিভি ফুটেজImage Credit: CCTV
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 5:20 PM
Share

বারুইপুর: তিলোত্তমার ঘটনা। তারপর ফের একবার উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন। আগেই গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। এই আবহের মধ্যেই প্রকাশ্যে এল একটি সিসিটিভি (CCTV) ফুটেজ।

সংশ্লিষ্ট CCTV ফুটেজে কী দেখা যাচ্ছে?

নাবালিকার পরনে রয়েছে নীল রঙের সালোয়ার-কামিজ। তাঁকে দেখা যাচ্ছে নীল রঙের টুপি, লাল রঙের টি-শার্ট পরিহিত এক যুবকের সঙ্গে হেঁটে-হেঁটে যাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান ওই ব্যক্তি হলেন এই ঘটনায় যুক্ত অপর অভিযুক্ত। তবে তাঁরা কোথায় যাচ্ছে তা জানা যায়নি। শুধু ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্তের সঙ্গে হেঁটে যাচ্ছে সে।

এ দিকে, নাবালিকার মা বলেন, “আমরা চাইছি আমার বাচ্চা যে কষ্ট পেয়ে-পেয়ে মরেছে। একই কষ্ট যেন এই শয়তানগুলো সকলে পায়। আরও অনেক এমন ঘটনা শুনেছি। কাউকে তো শুনিনি বিচার পেতে। এখন তো নতুন সরকার, আমরা যেন সঠিক বিচার পাই।” অন্য দিকে, ভিডিয়ো নিয়ে মৃত নাবালিকার প্রতিবেশী বলেন, “মাথায় টুপি পরা রয়েছে। হাতে খাবার ছিল। আর যেহেতু টুপি পরা তাই মুখ দেখা যাচ্ছে না ঠিক মতো।”

এ দিকে, এই ঘটনায় ধৃত তিনজনকে তোলা হয়েছে আদালতে। তাদের বিরুদ্ধে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক ধারায় মামলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আগেই ধর্ষণের ইঙ্গিত ছিল। এবার এই ঘটনায় ধর্ষণ ও গণধর্ষণের ধারা জোড়া হয়েছে।

সোমবার আদালতে সরকারি আইনজীবী জানান, যেহেতু এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ও বিশেষ গুরুত্বপূর্ণ, সেই কারণে তদন্তের স্বার্থে এখনও গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা বাকি। এছাড়াও বাকি রয়েছে অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষাও। এমনকী, তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই দুই অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য