AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: ISF-TMC-র সংঘর্ষে ফের তপ্ত ভাঙড়

Bhangar Clash: হাতিশালা ইনফোসিসের সামনে সন্ধ্যার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আড্ডা খাওয়া দাওয়ার জনে এসে উপস্থিত হয়। মঙ্গলবার  রাতে স্থানীয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত আসরাফুল মোল্লা কয়েকজনের সঙ্গে উপস্থিত ছিল। অপর দিকে আইএসএফ নেতা কারিমুল মোল্লা তাঁর অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন।

Bhangar: ISF-TMC-র সংঘর্ষে ফের তপ্ত ভাঙড়
ভাঙড়ে সংঘর্ষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2025 | 12:15 PM
Share

দক্ষিণ ২৫ পরগনা: ভাঙড়ে আবারও আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। ঘটনাকে ঘিরে উত্তেজনা।ঘটনাস্থল ভাঙড়ের হাতিশালা সিক্স-লেন। অভিযোগ আইএসএফ নেতা কারিমুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা তৃণমূল কর্মী আসরাফুল মোল্লাকে বেধড়ক মারধর করেছেন। মঙ্গলবার রাতের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পোলেরহাট থানার পুলিশ। তদন্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাতিশালা ইনফোসিসের সামনে সন্ধ্যার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আড্ডা খাওয়া দাওয়ার জনে এসে উপস্থিত হয়। মঙ্গলবার  রাতে স্থানীয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত আসরাফুল মোল্লা কয়েকজনের সঙ্গে উপস্থিত ছিল। অপর দিকে আইএসএফ নেতা কারিমুল মোল্লা তাঁর অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন।

দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তাঁকে লাঠি, রড নিয়ে একে অপরের ওপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল কর্মী আসরাফুলের মাথা ফেটে যায় বলে অভিযোগ। পরে খবর পেয়ে অনান্য তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে চলে এলে, আইএসএফের কর্মীরা চলে যান বলে দাবি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরপর দুদিন ভাঙড়ের এই হাতিশালাতে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আতঙ্কে এলাকার সাধারণ মানুষ।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “ওরা অস্ত্রশস্ত্র নিয়ে ওখানে তৈরি ছিল। আমাদের নেতারা যাঁরা প্রত্যেকদিন ওখানে বসেন, তাঁদেরকে প্রাণে মারার চক্রান্ত করছিল। বিগত কয়েকদিন ধরেই কারিমূলের নেতৃত্বে পরিকল্পনা করা ছিল, আমাদের যাঁরা নেতৃত্ব দেন, তাঁদের প্রাণে মেরে ফেলা হবে।”

যদিও আইএসএফের নেতৃত্বের বক্তব্য, তৃণমূল সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তৃণমূলের কর্মীরাই আইএসএফের ওপর হামলা চালিয়েছে।

Follow Us