Budge Budge: গ্যাসের আকাল তাই কায়দা করে সিলিন্ডার নিয়ে এই কাণ্ড করছিলেন…মাশুল দিতে হল জীবন দিয়ে

Budge Budge: গ্যারেজের ছাউনি উড়ে চলে গিয়েছে। প্রথমে বজবজ থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের সাহায্যে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।  প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে,  গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ির ঝালাইয়ের কাজ করা হচ্ছিল। তাতেই বিস্ফোরণ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Budge Budge: গ্যাসের আকাল তাই কায়দা করে সিলিন্ডার নিয়ে এই কাণ্ড করছিলেন...মাশুল দিতে হল জীবন দিয়ে
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 12, 2026 | 2:02 PM

দক্ষিণ ২৪ পরগনা: চারদিকে গ্যাসের আকাল। নাকাল মধ্য়বিত্তরা। তার মধ্যেই আবার গ্যাস সিলিন্ডার দিয়ে চলছিল গাড়ি ঝালাইয়ের কাজ। আর তা করতে গিয়েই বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে একটি গ্যারেজে ভয়ঙ্কর ঘটনা। ওই গ্যারেজের টিনের ছাউনি উড়ে গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত দুজনের গুরুতর আহত হওয়ার খবর মিলছে। এক জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন বোমা বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যে আশপাশের বাড়ির জানালা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় দুজনে কাতরাচ্ছেন।

গ্যারেজের ছাউনি উড়ে চলে গিয়েছে। প্রথমে বজবজ থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের সাহায্যে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।  প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে,  গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ির ঝালাইয়ের কাজ করা হচ্ছিল। তাতেই বিস্ফোরণ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Follow Us