AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning: এক বিঘা জমির ওপর রীতিমতো তৈরি হয়েছিল ল্যাবরেটরি, পিয়ালিতে বেআইনি বাজি কারখানার হদিশ

Canning: শুক্রবার বিকালে এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পিয়ালিতে অভিযান চালায়। সূত্র মোতাবেক নির্দিষ্ট এলাকাতেই বেআইনি বাজি তৈরির কারখানার হদিশ মেলে। ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে নজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Canning: এক বিঘা জমির ওপর রীতিমতো তৈরি হয়েছিল ল্যাবরেটরি, পিয়ালিতে বেআইনি বাজি কারখানার হদিশ
পিয়ালিতে বাজি কারখানার হদিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 19, 2024 | 10:34 PM
Share

ক্যানিং:  রীতিমতো ল্যাবরেটরি বানিয়ে বাজি তৈরি হচ্ছিল। নেই কোনও লাইসেন্স। বেআইনি বাজি কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে।  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে নানান ধরনের কেমিক্যাল, বারুদ-সহ চকলেট বোমা তৈরির নানান সরঞ্জাম।

শুক্রবার বিকালে এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পিয়ালিতে অভিযান চালায়। সূত্র মোতাবেক নির্দিষ্ট এলাকাতেই বেআইনি বাজি তৈরির কারখানার হদিশ মেলে। ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে নজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কী ধরনের বাজি এখানে তৈরি হত? কেন ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছিল? এখানে বিশেষ কোনও বিস্ফোরক তৈরির চেষ্টা চলছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

এদিন গোপন সূত্রে খবর পেয়ে, এই এলাকায় অভিযান চালায় ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক ও ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির পুলিশ। মাত্র পাঁচ সাত দিন আগেই এই কারখানা ও ল্যাবরেটরি চালু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পিয়ালির মোল্লাখালি পাড়ায় প্রায় এক বিঘা জমির উপর তৈরি হয়েছে এই বেআইনি বাজি কারখানা। কারখানার মধ্যেই রয়েছে বাজি তৈরির ল্যাবরেটারিও। যেখানে বাজি না বোমা বানানোর নানান পরীক্ষা করা হত, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিপুল পরিমাণ বাজিও উদ্ধার করেছে পুলিশ। ল্যাবরেটারির বিষয়ে বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?