AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid Day Meal: ডিম নয়, মিড ডে মিলে পাতে পড়ল দু পিস করে ইলিশ, ক্ষুদে চোখে-মুখ জুড়ে অন্য উল্লাস

Falta School: স্কুলে পড়ুয়ার সংখ্যা ৪০০-র বেশি। সবার জন্য এদিন ইলিশের আয়োজন করা হয়। পরিবেশন করা হয় ইলিশ ভাজা, ইলিশ ভাপা। প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, বিদ্যালয়ের ৭ জন শিক্ষক-শিক্ষিকার প্রচেষ্টার পাশাপাশি প্রাক্তন ছাত্ররাও উৎসবের অন্যতম সহযোগী।

Mid Day Meal: ডিম নয়, মিড ডে মিলে পাতে পড়ল দু পিস করে ইলিশ, ক্ষুদে চোখে-মুখ জুড়ে অন্য উল্লাস
মিড ডে মিলে ইলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 05, 2026 | 7:21 PM
Share

ফলতা: কেউ কেউ মাছের কাঁটা বাছতে শেখেনি। কচি দুই হাতে টেনেটুনে খাওয়ার আপ্রাণ চেষ্টা। কিন্তু তাতে কী! চোখে-মুখে যেন এক অন্য উল্লাস। পাতে ভাত আর আলু ভাতে পড়ার পর যখন একে একে ইলিশ ভাজা আর ইলিশ ভাপার গামলাগুলো এল, শিশুদের মনে তখন উৎসবের আনন্দ। এক অন্যরকম শিক্ষক দিবস পালন করল ফলতার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।

দক্ষিণ ২৪ পরগনার ফলতার এই স্কুলে শনিবার কবিতা, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় শিক্ষক দিবসের উদযাপন। আর সেই আয়োজনের শেষে বাঙালির প্রিয় ইলিশের স্বাদে জমে ওঠে মিড ডে মিল। শিক্ষকরা নিজেদের উদ্যোগে এই ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করেছেন।

স্কুলে পড়ুয়ার সংখ্যা ৪০০-র বেশি। সবার জন্য এদিন ইলিশের আয়োজন করা হয়। পরিবেশন করা হয় ইলিশ ভাজা, ইলিশ ভাপা। প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, বিদ্যালয়ের ৭ জন শিক্ষক-শিক্ষিকার প্রচেষ্টার পাশাপাশি প্রাক্তন ছাত্ররাও উৎসবের অন্যতম সহযোগী।

পাতে ইলিশ পেয়ে পড়ুয়ারা অত্যন্ত খুশি। তারা জানিয়েছে, প্রতি বছরই এমন ইলিশ খাওয়ানো হয়। তবে এবার শিক্ষক দিবসেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছেন, এই স্কুলের বহু প্রাক্তন ছাত্র এখন মাছের ব্যবসা করেন। তাঁরা পাইকারি দামে মাছ দিয়েছেন, তাই এই আয়োজন করা সম্ভব হয়েছে। পড়ুয়ারা ছাড়াও এদিন স্কুলে আমন্ত্রিত ছিলেন আশপাশের অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা