AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেউ অসুস্থ হলেই শুধু একটা ফোন! টোটো নিয়ে হাজির হয়ে যাচ্ছেন সোনারপুরের দেবা

নিজেই ছড়িয়ে দিয়েছেন তাঁর মোবাইল নম্বর। দিনভর খোলা থাকছে মোবাইল ফোন। ফোন এলেই টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন সোনারপুরের (Sonarpur) দেবা।

কেউ অসুস্থ হলেই শুধু একটা ফোন! টোটো নিয়ে হাজির হয়ে যাচ্ছেন সোনারপুরের দেবা
নিজস্ব চিত্র।
| Updated on: May 11, 2021 | 8:07 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: যখন সবাই সংক্রমিতদের এড়িয়ে চলছেন, তখন কোভিড আক্রান্তদের নিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনারপুরের দেবা। পোশাকি নাম দেবাশিস সরকার। সোনারপুরের ঘাসিয়ারার বাসিন্দা দেবা পেশায় টোটো চালক। আপাতত তাঁর টোটো মানুষের সেবায় নিয়োজিত।

আরও পড়ুন: অন্ধকারে নয়ানজুলিতে ছিটকে পড়ল পুলিশের গাড়ি, রক্তে ভাসছেন এএসআই

পুরো টোটোজুড়েই রয়েছে কোভিড সংক্রান্ত সচেতনতার নানান প্রচার। দেবার এখন একটাই কাজ, কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা। ২৪ ঘণ্টাই সোনারপুরে এই পরিষেবা দিয়ে যাচ্ছেন তিনি। দেবা জানালেন, “এই করোনা পরিস্থিতিটা তো খুব ভয়াবহ। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। এদিকে চার পাঁচ ঘণ্টা বাড়িতে পড়ে থাকলেও তিনিও তো আরও অসুস্থ হয়ে পড়বেন। তাই ভাবলাম আমিই এগিয়ে আসি। বলে দিয়েছি সবাইকে, আমাকে ফোন করবেন, আমি চলে যাব। অন্তত হাসপাতালে পৌঁছে তো দিতে পারব।”

মানুষ মানুষের জন্যে, এই বিশ্বাস থেকেই দিনভর পথে পথে ঘুরছে দেবার টোটো। নিজেই ছড়িয়ে দিয়েছেন তাঁর মোবাইল নম্বর। দিনভর খোলা থাকছে মোবাইল। ফোন এলেই টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন দেবা। টোটোতে রেখেছেন অক্সিমিটার, প্রেশার মাপার যন্ত্র, থার্মোমিটার। রয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থাও। ফোন এলে কোভিড রোগীর কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। রোগী নিয়ে পৌঁছে দিচ্ছেন হাসপাতাল কিংবা নার্সিংহোমে। যার যা সামর্থ্য, তাই পারিশ্রমিক দিচ্ছেন। এমনও হয়েছে, কেউ হয়ত কোনও টাকাই দিতে পারেননি। তবে পয়সার জন্য ‘দেবা’রা কাউকে ফেরান না! সোনারপুরে এখন এই দেবাই দেবতা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা