AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Examinee: ক্যানিং লোকালের মধ্যেই ভয়াবহ ঘটনা, আহত মাধ্যমিক পরীক্ষার্থী

Canning Local Train: ছেলেকে বাঁচাতে গেলে তার মায়ের ওপর আক্রমন পর্যন্ত করা হয়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ট্রেনের কামরায়। বর্তমানে ওই আক্রান্ত ছাত্র ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রেনের কামরায় কীভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে ক্যানিং জিআরপি। তবে দীপের ওপর ট্রেনের কামরায় হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সহপাঠীদের মধ্যে।

Madhyamik Examinee: ক্যানিং লোকালের মধ্যেই ভয়াবহ ঘটনা, আহত মাধ্যমিক পরীক্ষার্থী
আহত মাধ্যমিক পরীক্ষার্থীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 8:15 PM
Share

ক্যানিং: চলন্ত ট্রেনের কামরায় প্রবল মারধর। মারের চোটে হাসপাতালে ভর্তি হতে হল মাধ্যমিক পরীক্ষার্থীকে। পরীক্ষার্থী ও তার মাকে বেধড়র মারধর করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ঘটনা। মঙ্গলবার পরীক্ষা দিয়ে ফেরার সময় শিয়ালদহগামী ক্যানিং লোকালে উঠেছিল দীপ বৈরাগী নামে এক ছাত্র। তার মা ছাড়াও সঙ্গে ছিল তার সহপাঠীরাও। আচমকা চলন্ত ট্রেনের মধ্যেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একদল লোক। মাথায়, বুকে মারধর করা হয় তাদের। আহত অবস্থায় ওই ছাত্রকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা।

ঘুটিয়ারি বিএম বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি বেতবেড়িয়া সংগ্ৰামী নগর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের সঙ্গে এই ঘুটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের ছাত্রদের মধ্যে বচসা বাধে। ছাত্রীদের কেন উত্যক্ত করা হচ্ছে, তা নিয়েই বচসা হয়েছিল বলে জানিয়েছে আহত ছাত্রের বন্ধুরা। সে দিন মাধ্যমিক পরীক্ষার্থী দীপ বৈরাগী প্রতিবাদ করে। সেই ঘটনার জেরে সেদিন হাতাহাতিও হয়। শিক্ষকরা এসে কোনওক্রমে বিষয়টি মীমাংসা করে।

ঘটনার জেরে বুধবার ঘুটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের অভিযুক্ত ছাত্ররা বহিরাগত কিছু লোকজনকে নিয়ে ট্রেনের মধ্যে দীপ বৈরাগীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে তার মায়ের ওপর আক্রমন পর্যন্ত করা হয়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ট্রেনের কামরায়। বর্তমানে ওই আক্রান্ত ছাত্র ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রেনের কামরায় কীভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে ক্যানিং জিআরপি। তবে দীপের ওপর ট্রেনের কামরায় হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সহপাঠীদের মধ্যে। পুলিশি নিরাপত্তা চাইছে তারা।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন