
দেবব্রত মণ্ডলের রিপোর্ট
দক্ষিণ ২৪ পরগনা: ছাব্বিশের নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূলে। সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা গোসাবা ব্লকের দাপুটে কনভেনার অনিমেষ মণ্ডল। তাঁর সঙ্গেই দল ছাড়লেন গোসাবার আরও ২২ জন প্রধান, উপপ্রধান এবং প্রভাবশালী ব্লক নেতৃত্ব।
আজ কলকাতার রাজ্য বিজেপি সদর দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে নাম লেখালেন তাঁরা। এই গণ-দলবদলের ফলে গোসাবা ব্লকে শাসক শিবিরের পায়ের তলার মাটি কার্যত সরে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
একনজরে বিজেপিতে যোগ দেওয়া
কে কে যোগদান করলেন বিজেপিতে?
১. অনিমেষ মণ্ডল– উপাধ্যক্ষ, জেলা পরিষদ (দক্ষিণ ২৪ পরগনা)
২. বাসন্তী পাত্র – ব্লক মহিলা নেত্রী, গোসাবা
৩. তাপস মণ্ডল– পূর্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি
৪. গীতা রানি কুইলা– বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি
৫. রঞ্জন মণ্ডল– উপপ্রধান, আমতলী গ্রাম পঞ্চায়েত
৬. বরুণ প্রামাণিক– প্রাক্তন প্রধান (৩ বারের), শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত
৭. সুলতা প্রামাণিক– প্রধান, শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত
৮. প্রবীর মণ্ডল– উপপ্রধান, লাহিরীপুর গ্রাম পঞ্চায়েত
৯. বিকাশ নস্কর– অঞ্চল সভাপতি, গোসাবা গ্রাম পঞ্চায়েত
১০. হরিদাস হালদার– অঞ্চল সম্পাদক, গোসাবা গ্রাম পঞ্চায়েত
১১. সঞ্জীব মণ্ডল – উপপ্রধান, গোসাবা গ্রাম পঞ্চায়েত
১২. অঞ্জলি সরদার– প্রধান, আমতলী গ্রাম পঞ্চায়েত
১৩. ধীমান মণ্ডল– ব্লক যুব সভাপতি, বালি-১
(সহ মোট ২৩ জন প্রথম সারির নেতা ও জনপ্রতিনিধি)