AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nodakhali Death: বাড়ির জানালায় জল ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, ঘরে ঢুকে প্রৌঢ়কে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ

পরিবারের অভিযোগ, জানালায় জল ফেলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বচসা চলছিল। সেই সময় আচমকাই চার-পাঁচজন ওই বাড়িতে এসে চড়াও হয়। এরপর দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি শেখ আইয়ুবকে বুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন।

Nodakhali Death: বাড়ির জানালায় জল ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, ঘরে ঢুকে প্রৌঢ়কে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ
নোদাখালীতে মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 1:16 PM
Share

নোদাখালি: বাড়ির জানালায় জল ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে তীব্র বচসা। বাঁশ দিয়ে হামলার অভিযোগ। এমন মারধর করা হয়েছে মৃত্যু এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত বিল্লাপুর চোখ মৌখালী এলাকায়। সেখানে বাড়ির জানালায় জল ফেলা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শেখ আইয়ুব (৫১)।

পরিবারের অভিযোগ, জানালায় জল ফেলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বচসা চলছিল। সেই সময় আচমকাই চার-পাঁচজন ওই বাড়িতে এসে চড়াও হয়। এরপর দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি শেখ আইয়ুবকে বুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এরপর বাঁশ দিয়ে তাঁর শরীরে আঘাত করা হয় বলে অভিযোগ।ঘটনার পর মাটিতে লুটিয়ে পড়েন শেখ আইয়ুব। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিল্লাপুর ফাঁড়ির পুলিশ ও ডিএসপি। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে নোদাখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us