Ramjan Molla: সম্পর্কে শাহজাহান তাঁর শ্যালক, রয়েছে ৩টি বাড়ি, ফিশারি ঠেকে জুয়ার আড্ডা, গ্রেফতার হওয়া রমজান মোল্লার কীর্তি জানেন?
তবে অভিযোগ উঠছে, চড়াবিদ্যার পাশেই সন্দেশখালি। তাই চড়াবিদ্যার কোনও রাজনৈতিক সমস্যা থাকলে তা শেখ শাহজাহানের কাছে নিয়ে বিচার করতেন এই রমজান। সাধারণ মানুষের উপরে অত্যাচার করতেন শাহজাহানের হাত ধরেই বলে দাবি।

বাসন্তী: শনিবার সাত সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী (Basanti) বিধানসভার চড়াবিদ্যা এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী রমজান মোল্লার বাড়িতে হানা দেয় এসটিএফ (STF)। বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে রমজানকে গ্রেফতার করেন তাঁরা। অভিযুক্তকে গ্রেফতার করার পর চলে জেরা। এরপর গোয়েন্দারা হানা দেয় সন্দেশখালিতে। সেখানে তল্লাশি চালাতেই পুকুর থেকে বের হয় আগ্নেয়াস্ত্র। জানেন কে এই রমজান?
কে রমজান মোল্লা?
বাসন্তীর চড়াবিদ্যা এলাকায় বাম আমলে সিপিএমের (CPM) দাপুটে নেতা ছিলেন শবদেল মোল্লা। আর এই শবদেলেরই রমজান মোল্লার দাদা। ২০০৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের টিকিটে জয়লাভ করে পঞ্চায়েত সদস্য হয় শবদেল মোল্লা। ওই একই বছরে তিনি উপপ্রধান হন।
এরপর দাদার হাত ধরেই ধীরে ধীরে উত্থান হয় রমজানের। দাদার প্রভাব খাটিয়ে এলাকায় মস্তানি করে বেড়াতেন তিনি, এমনটাই অভিযোগ।
এরপর ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ফের শবদেল জয়লাভ করেন সিপিএমের টিকিটে। সেই বছর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন তিনি।
এরপর ২০১১ সালে রাজ্যে পালা বদল ঘটে। ৩৪ বছরের বাম সরকারের পতন ঘটে। রাজ্যে ক্ষমতায় আসে নতুন দল তৃণমূল কংগ্রেস।
তারপর গোসোবা তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের হাত ধরে রমজান মোল্লা ও তাঁর দাদা শবদেল মোল্লা তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
২০১৩ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রমজান মোল্লা তৃণমূলের পঞ্চায়েত সদস্য হয়।
এরপর থেকেই শুরু হয় রমজান মোল্লার উত্থান।
সন্দেশখালি দাপুটে নেতা শেখ শাহাজানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় এই রমজান মোল্লার।
রমজান মোল্লার সম্পর্কে শ্যালক হন সন্দেশখালি শেখ শাহজাহান।
তবে অভিযোগ উঠছে, চড়াবিদ্যার পাশেই সন্দেশখালি। তাই চড়াবিদ্যার কোনও রাজনৈতিক সমস্যা থাকলে তা শেখ শাহজাহানের কাছে নিয়ে বিচার করতেন এই রমজান। সাধারণ মানুষের উপরে অত্যাচার করতেন শাহজাহানের হাত ধরেই বলে দাবি।
শওকত মোল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই রমজান মোল্লার।
তবে ২০২০ সালের পর থেকে বাসন্তীর দাপুটে নেতা রাজা গাজির সঙ্গে দল করে এই রমজান মোল্লা।
কী কী রয়েছে অভিযুক্তর?
তিন জায়গায় তিনটি বিলাসবহুল বাড়ি রয়েছে রমজান মোল্লার।
একটি বাড়ি রয়েছে বাসন্তীর ৮ নম্বর কুমড়াখালী এলাকায়। অপর একটি বাড়ি রয়েছে সন্দেশখালি সরবেড়িয়া আকুঞ্জি মার্কেট এলাকায়।
তবে এই রমজান মোল্লা প্রায় দেড়শো বিঘের অধিক ফিশারি রয়েছে।
ফিশারির মধ্যে জুয়ার ঠেক চালান রমজান মোল্লা।
