AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Station: হঠাৎ ভেঙে পড়ল লোহার ছাউনি, স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা

Murshidabad: এর আগে বর্ধমান স্টেশনে এমন দুর্ঘটনা ঘটেছিল। ২০২০ সালে ঝুল বারান্দা ভেঙে পড়েছিল। কয়েক দফায় ওই বারান্দা ও তার স্তম্ভগুলি ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছিলেন একাধিক। এরপর গত ১২ অক্টোবরের ২০২৫ সালে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

Murshidabad Station: হঠাৎ ভেঙে পড়ল লোহার ছাউনি, স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা
আহত একাধিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 27, 2026 | 8:21 PM
Share

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে রেলের স্টেশনে (Murshidabad Station) ভয়াবহ দুর্ঘটনা। স্টেশনের ছাউনির লোহার পাত ভেঙে জখম হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর আদালতে স্টেশনে ঘটনাটি ঘটে।

রেল সূত্রে খবর, ঘটনায় জখম বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। আহত হয়েছেন, ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন, ইজাজ আহমেদ। এছাড়াও লালগোলা থানা এলাকার বাসিন্দা আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনুর বিবি। জখমদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এক নম্বর প্লাটফর্মে যাত্রীরা যখন বসেছিলেন, ওই সময় হঠাৎ ছাউনি উপর থেকে লোহার পাত ভেঙে পড়ে আট যাত্রীর উপরে। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসনে শিয়ালদহ ডিভিশনের এডিআর এম। সোমবার সন্ধ্যায় স্টেশন পরিদর্শনে আসেন তিনি।

এর আগে বর্ধমান স্টেশনে এমন দুর্ঘটনা ঘটেছিল। ২০২০ সালে ঝুল বারান্দা ভেঙে পড়েছিল। কয়েক দফায় ওই বারান্দা ও তার স্তম্ভগুলি ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছিলেন একাধিক। এরপর গত ১২ অক্টোবরের ২০২৫ সালে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তার জেরেই পদপিষ্টের ঘটনা ঘটে।  সেই ঘটনায় বর্ধমান স্টেশনে যাত্রী সুরক্ষায় একাধিক পদক্ষেপ করেছিল রেল। এরপর মুর্শিদাবাদ রেল স্টেশনে এমন ঘটনা ঘটেছে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?