AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour News: এবার অভিষেকের ডায়মন্ড-হারবারে ঘুরে গেল ‘খেলা’

Abhishek Banerjee: এ দিকে, পুরবোর্ড ভেঙে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ব্যহত হতে শুরু করেছে পুর পরিষেবা। সাফাই থেকে শুরু করে অন্যান্য পরিষেবার কাজ ঢিমেতালে চলছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনও পদক্ষেপ না করায় ডায়মন্ড-হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস কাজকর্ম দেখভাল করছেন। কোথাও কোনও পরিষেবা ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারম্যান।

Diamond Harbour News: এবার অভিষেকের ডায়মন্ড-হারবারে ঘুরে গেল 'খেলা'
মমতা ও অভিষেকImage Credit: PTI
| Edited By: | Updated on: May 26, 2026 | 6:59 PM
Share

ডায়মন্ড-হারবার: তৃণমূল রাজ্য থেকে সরে যেতেই জায়গায়-জায়গায় বোর্ড ভেঙে পড়ছে। সম্প্রতি টালমাটাল অবস্থা যাচ্ছিল কলকাতা পৌরনিগমেরও। শুধু তাই নয়, বহু জায়গা থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা। আর এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড-হারবারে বড় ভাঙন। ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন পদত্যাগ করায় ভেঙে গেল পুরবোর্ড। সম্প্রতি, ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছে বিজেপি। এক সময় এই ডায়মন্ড-হারবারে বিরোধীরা দাগ কাটতে পারত না। এখন সেখানেই ফুটেছে পদ্ম, ভেঙে যাচ্ছে বোর্ড। ফলত, আসন্ন পুরভোটের ক্ষেত্রে তা যে রাজনীতিতে দাগ কাটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

গতকাল আট জন কাউন্সিলর সশরীরে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। এছাড়াও বাকি দুই মহিলা কাউন্সিলর তাঁদের পদত্যাগ পত্র অনলাইনে পুরসভাতে পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন কাউন্সিলর পদত্যাগ করায় ভেঙে গিয়েছে ডায়মন্ড হারবার পুর বোর্ড।

এ দিকে, পুরবোর্ড ভেঙে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ব্যহত হতে শুরু করেছে পুর পরিষেবা। সাফাই থেকে শুরু করে অন্যান্য পরিষেবার কাজ ঢিমেতালে চলছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনও পদক্ষেপ না করায় ডায়মন্ড-হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস কাজকর্ম দেখভাল করছেন। কোথাও কোনও পরিষেবা ব্যাহত হচ্ছে না বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রণব দাস।

প্রণববাবু বলেন, “পুরসভাতে প্রশাসক বসানো হলেও আশা করি মানুষের পরিষেবার কাজ ব্যাহত হবে না।” বিষয়টি প্রশাসন এবং সরকারের নজরে রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা দীপক হালদার।

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ