AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kulpi: রাস্তায় ঘিরে ধরে তৃণমূল যুব নেতাকে পিটিয়ে খুনের চেষ্টা, শাসকদলের পার্টি অফিসে ‘আনাগোনা’ করে অভিযুক্তরা

Kulpi: কুলপির তৃণমূলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন, "বেশ কয়েকজন দুষ্কৃতী শামসুরকে রাস্তায় দেখে গালিগালাজ করতে থাকে। তার প্রতিবাদ করেন তিনি। তখনই তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়।"

Kulpi: রাস্তায় ঘিরে ধরে তৃণমূল যুব নেতাকে পিটিয়ে খুনের চেষ্টা, শাসকদলের পার্টি অফিসে 'আনাগোনা' করে অভিযুক্তরা
হামলায় গুরুতর জখম হয়েছেন যুব তৃণমূল নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 10:54 PM
Share

কুলপি: বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে তৃণমূলের ব্লক যুব সভাপতিকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। রবিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার শ্যামপুরচক মোড়ে। আক্রান্ত যুব তৃণমূল নেতার নাম শামসুর আলম মীর। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন শামসুরের কাকা। অচৈতন্য অবস্থায় কুলপি ব্লকের তৃণমূলের যুব সভাপতি শামসুর আলম মীরকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ব্রেনে গুরুতর আঘাত থাকায় রাতে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে শামসুরের কাকা রাজের শেখ কুলপি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার ঘটনায় রাতেই কুলপি থানায় তৃণমূলের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম ব্লক যুব সভাপতির স্ত্রী। অভিযুক্তরা সকলেই কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। সংগঠন কার হাতে থাকবে তা নিয়ে বেশ কয়েক মাস ধরে বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি গোষ্ঠীর গন্ডগোল চলছিল বলে তৃণমূল সূত্রের খবর। তার জেরেই এই হামলা কি না, সেই প্রশ্ন উঠেছে।

ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন কুলপির তৃণমূলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার। তিনি বলেন, “বেশ কয়েকজন দুষ্কৃতী শামসুরকে রাস্তায় দেখে গালিগালাজ করতে থাকে। তার প্রতিবাদ করেন তিনি। তখনই তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়।” এই হামলায় বিধায়কের হাত রয়েছে কি না, এই নিয়ে তিনি বলেন, “বিধায়কের হাত রয়েছে কি না, বলতে পারব না। তবে অভিযুক্তরা আমাদের দলীয় অফিসে আনাগোনা করে। আমি জানি না কার ইন্ধনে এরা উড়ছে। পুলিশকে অনেকবার জানিয়েছি। এই ঘটনার নিন্দা করি। পুলিশের কাছে দাবি জানাই, এই হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হোক।” এদিকে, বিধায়ক যোগরঞ্জন হালদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। শাসকদলের গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ও আইএসএফ।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ