AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paresh Ram Das: ‘বৃদ্ধাশ্রমের ভিতরে কামিনী কাঞ্চন থেকে মদিরা…’, শুধু শওকতের ছেলে নয়, মাতলার চর বুজিয়ে পরেশ রাম কী কী করেছে?

TMC MLA: এলাকার বিজেপি নেতা বলেন, "মাতলার এক পাশে জীবনতলা পড়ে। অন্যদিকে পড়ে ক্যানিং থানা। এই শওকতের এক জেরক্স কপি আছে। বৃদ্ধাশ্রমের নাম করে ভিতরে ফাইভ স্টার পরিষেবা আছে। কামিনি কাঞ্চন থেকে শুরু করে মদিরা সব আছে। বৃদ্ধাশ্রমের আড়ালে সব অনৈতিক কাজ করে।"

Paresh Ram Das: 'বৃদ্ধাশ্রমের ভিতরে কামিনী কাঞ্চন থেকে মদিরা...', শুধু শওকতের ছেলে নয়, মাতলার চর বুজিয়ে পরেশ রাম কী কী করেছে?
পরেশ রাম দাস, বিধায়কImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 06, 2026 | 7:38 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: মাতলা নদী যেন তৃণমূল নেতাদের বাবার সম্পত্তি! একদিকে এই মাতলা নদীর চর বুজিয়ে বিরাট ক্যাফে তৈরি করার অভিযোগ উঠেছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। আর এবার সেই নদীরই চর বিক্রির অভিযোগ উঠল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের (Pareshram Das) বিরুদ্ধে।

কী অভিযোগ?

লক্ষ-লক্ষ টাকা নিয়ে পরেশ রাম দোকান বসিয়েছেন। শুধু তাই নয়, নদীর চরে গজিয়ে উঠেছে বৃদ্ধাশ্রমও। নামমাত্র কয়েকজন বৃদ্ধা থাকেন,বাকি সবটাই নিজের ব্যাক্তিগত কাজে ব্যবহার করে বিধায়ক বলে অভিযোগ। এমনকী, বিলাসবহুল বিশ্রামগারও বানিয়েছেন এই পরেশরাম।

নদীর চরে বাড়ি কীভাবে তৈরি?

এক ব্যক্তি টিভি ৯ বাংলাকে জানালেন, “মীনা মণ্ডল আমার দিদি। এটা জামাইবাবু জানেন। বাড়ি করার জন্য কাউকে টাকা দিতে হয়নি।”

এলাকাবাসী কী বলছেন?

এক মহিলা বলেন, “এখানে বাড়ি করতে অনেক টাকা লাগে। এক কাঠার জন্য প্রায় দেড় লক্ষ টাকা নেওয়া হত।” আরও এক মহিলা বলেন, “এগুলো সব নদীর জায়গা। সেই চর বিক্রি করা হয়েছে।”

এলাকার বিজেপি নেতা কী বলছেন?

এলাকার বিজেপি নেতা বলেন, “মাতলার এক পাশে জীবনতলা পড়ে। অন্যদিকে পড়ে ক্যানিং থানা। এই শওকতের এক জেরক্স কপি আছে। বৃদ্ধাশ্রমের নাম করে ভিতরে ফাইভ স্টার পরিষেবা আছে। কামিনি কাঞ্চন থেকে শুরু করে মদিরা সব আছে। বৃদ্ধাশ্রমের আড়ালে সব অনৈতিক কাজ করে।”

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…