Bhangar Politics: প্রচারে বেরিয়ে সোজা বিজেপি প্রার্থীর বাড়িতে শওকত, তারপর…

TMC’s Shaukat Molla: এদিন ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের খড়ম্বা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচারের মধ্যেই হঠাৎ করে পৌঁছে যান ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে। শওকতকে দেখা মাত্রই জয়ন্ত গায়েন নিজেই এগিয়ে এসে শওকত মোল্লাকে জড়িয়ে ধরেন। বাড়ির ভিতরে বসার ব্যবস্থা করেন।

Bhangar Politics: প্রচারে বেরিয়ে সোজা বিজেপি প্রার্থীর বাড়িতে শওকত, তারপর…
রাজনৈতিক মহলে বাড়ছে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 14, 2026 | 5:30 PM

ভাঙড়: তিনি ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক। কিন্তু এবার দল তাঁকে এনে ফেলেছে ভাঙড়ে। যদিও নাম ঘোষণা হতেই দলেরই একাংশের কর্মীদের ক্ষোভের সঞ্চার হয়েছিল। ক্যানিং পূর্বে বাইরের লোক মানছি না বলে রাস্তাতেও নেমেছিলেন শওকতের অনুগামীরা। যদিও তারপর জল গড়িয়েছে অনেক দূর। ভাঙড়েই পুরোদমে প্রচার চালাচ্ছেন শওকত। এরইমধ্যে ভোট প্রচারের মাঝেই সৌজন্যের নজির গড়লেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী। 

এদিন ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের খড়ম্বা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচারের মধ্যেই হঠাৎ করে পৌঁছে যান ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে। শওকতকে দেখা মাত্রই জয়ন্ত গায়েন নিজেই এগিয়ে এসে শওকত মোল্লাকে জড়িয়ে ধরেন। বাড়ির ভিতরে বসার ব্যবস্থা করেন। খাওয়ান জল। শুধু জয়ন্ত নন, বিজেপি প্রার্থীর মা শওকত মোল্লাকে আশীর্বাদ করেন। 

তবে ভোট ঘোষণার আগে হোক বা পরে, দফায় দফায় প্রায়ই উত্তেজনার খবর এসেছে ভাঙড় থেকে। প্রায়ই আইএসএফ-তৃণমূল সংঘর্ষের খবর সামনে আসে। মার্চের শেষে দেওয়াল লেখাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাঙড় ১ নম্বর ব্লকের বড়ালি মাঝেরপাড়া এলাকায়। দেওয়াল লেখার পর যখন আইএসএফ কর্মীরা ওই এলাকায় খাওয়া-দাওয়া করছিলেন তখন সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মার্চের শেষেই আবার ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ মার্ডার কেসে অভিযুক্ত রফিকুল খাঁ-কে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। ভাঙড় ২ বিডিও অফিসের সামনে ঘটা ওই ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। প্রসঙ্গত, ২০২৫ সালে ভাঙড়ে শকওত ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় অভিযুক্তকে এবার খুনের চেষ্টার অভিযোগে চাপানউতোর চলছে রাজনৈতিক আঙিনাতেও। 

Follow Us