AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trawler Capsizes: উত্তাল বঙ্গোপসাগরে আবারও ট্রলার ডুবি, বরাত জোরে প্রাণে বাঁচলেন ১২ মৎস্যজীবী

Trawler capsizes in Bay of Bengal: প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্প্রতি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে ৮ তারিখ থেকে। কিন্তু, তারপরেও সমুদ্র উত্তাল থাকায় বিপদ বাড়ছে মৎস্যজীবীদের। বহু মৎস্যজীবী মাছ ধরতে গিয়েও ফিরে এসে উপকূলে নদী ও খাঁড়িতে অপেক্ষা করছেন।

Trawler Capsizes: উত্তাল বঙ্গোপসাগরে আবারও ট্রলার ডুবি, বরাত জোরে প্রাণে বাঁচলেন ১২ মৎস্যজীবী
Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2026 | 1:14 PM
Share

বকখালি: উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। এরই মাঝে শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরে আবারও দুর্ঘটনার কবলে ট্রলার। বকখালি থেকে প্রায় ১২-১৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গিয়েছিল এফ বি আলফাতে নামে একটি ট্রলার। কিন্তু আচমকা পাটাতন ফেটে গিয়ে জল ঢুকে ডুবে যায়। ওই ট্রালারে প্রায় ১২ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে। কাছাকাছি মাছ ধরতে যাওয়া অন্য ট্রলারগুলি ওই ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আপাতত তার খোঁজ চলছে। কিন্তু যেভাবে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে তাতে খোঁজ মিলবে কিনা তা বুঝতে পারছেন না মৎস্যজীবীরা। 

প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্প্রতি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে ৮ তারিখ থেকে। কিন্তু, তারপরেও সমুদ্র উত্তাল থাকায় বিপদ বাড়ছে মৎস্যজীবীদের। বহু মৎস্যজীবী মাছ ধরতে গিয়েও ফিরে এসে উপকূলে নদী ও খাঁড়িতে অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে মরশুমের শুরুতেই যে ক্ষতির অঙ্কটাও বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। 

মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই থেকে সাত জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আট জুলাই থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। কিন্তু দশ তারিখ পেরিয়ে গেলেও কোনো মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না অবস্থা খারাপ থাকায়। এই আবহে নতুন করে দুর্ঘটনার খবরে স্বভাবতই উদ্বেগ বাড়ছে মৎস্যজীবীদের মধ্যে। 

Follow Us
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য