Suvendu Adhikari: পাক জঙ্গিদের টার্গেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আসছে খুনের হুমকি-মেসেজ, বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর
Suvendu Adhikari Allegedly Threated: পাকিস্তান থেকে শুভেন্দুকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পাক জঙ্গিদের স্ক্যানারে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এমনই বিস্ফোরক দাবি তুললেন বিজেপি নেত্রী নাজিয়া খান। পাকিস্তানের নম্বর থেকে হুমকি মেসেজ পাঠানো হয়েছে বলে দাবি তাঁর।

কলকাতা: পাক জঙ্গির টার্গেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)? এর আগে তাঁকে হত্যার ছকের অভিযোগে বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। এবার পাকিস্তান থেকে শুভেন্দুকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পাক জঙ্গিদের স্ক্যানারে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এমনই বিস্ফোরক দাবি তুললেন বিজেপি নেত্রী নাজিয়া খান। পাকিস্তানের নম্বর থেকে হুমকি মেসেজ পাঠানো হয়েছে বলে দাবি তাঁর। এর পিছনে পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের হাত রয়েছে বলে অভিযোগ । বিষয়টি নিয়ে বাংলার STF ও উত্তরপ্রদেশের ATS-কে জানানো হয়েছে বলে দাবি বিজেপি নেত্রীর।
কী দাবি বিজেপি নেত্রীর?
বিজেপি নেত্রী নাজ়িয়া খানের দাবি, “১২টা ৩৬ মিনিট থেকে আমার কাছে পাকিস্তানের নম্বর থেকে সাজ্জাদ ভাট্টির কমান্ডোর ব্যক্তিগত নম্বর থেকে আমার কাছে হুমকি এসেছে। খুবই ভয়ানক ভিডিয়ো পাঠিয়েছে আমাকে। আর মেসেজ করেছে যে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা ও আমার এমন অবস্থা করবে, ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এক সেকেন্ডও সময় দেওয়া হচ্ছে না। বারবার ফোন এসেই যাচ্ছে।”
ঘটনায় পুলিশের সহযোগিতা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, সব ভিডিয়ো-মেসেজ বেঙ্গল এসটিএফ-কে পাঠানো হয়েছে। এছাড়া, উত্তর প্রদেশ এটিএস, গাজ়িয়াবাদের সিপিকেও পাঠানো হয়েছে।
