AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terrorist Hamim Mondal: ভুলিয়ে ভালিয়ে ওদের ‘হানিট্র্যাপে’ ফেলাই ছিল কাজ! জালে হামিমের ‘বান্ধবী’ অর্পিতা

Terrorist Hamim Mondal's Girlfriend: হামিমকে গ্রেফতার করা হয়েছে শুক্রবারই। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক ছিল। সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হিসেবেই হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। হামিম পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে সূত্রের খবর। তবে সাধারণের সঙ্গে মিশে থাকতেন তিনি। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি কিছু।

Terrorist Hamim Mondal: ভুলিয়ে ভালিয়ে ওদের 'হানিট্র্যাপে' ফেলাই ছিল কাজ! জালে হামিমের 'বান্ধবী' অর্পিতা
হামিমের বান্ধবী গ্রেফতারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 12:28 PM
Share

বর্ধমান: জঙ্গি সন্দেহভাজন হামিম মণ্ডলের (Hamim Mondal) পর এবার পুলিশের জালে তাঁর বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে ওই তরুণীকে। হামিমকে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য অর্পিতাকে ব্যবহার করতেন হামিম।

হামিমকে গ্রেফতার করা হয়েছে শুক্রবারই। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক ছিল। সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হিসেবেই হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। হামিম পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে সূত্রের খবর। তবে সাধারণের সঙ্গে মিশে থাকতেন তিনি। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি কিছু। আর এবার তাঁর বান্ধবীকে গ্রেফতার করে জঙ্গি কার্যকলাপের গভীরে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, রাজ্যের রাজনৈতিক নেতা, আমলাদের আত্মীয়-স্বজনদের হানিট্র্যাপে ফেলার চেষ্টা করতেন অর্পিতা। তারপর তাঁদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করতেন বলে অভিযোগ। কার কার সঙ্গে ওই তরুণী যোগাযোগ করেছিলেন, আর কারা ছিল তালিকায়, তা তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ।

বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে সন্দেহভাজন জইশ জঙ্গি হামিমকে শুক্রবার গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই বাংলায় থাকছিল হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর বছর চব্বিশের সন্দেহভাজন জঙ্গি হামিম। সূত্রের খবর, ধৃত হামিমের কাছে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি।

Follow Us