AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistani Spy: তৃণমূল ব্লক সভাপতির ভাই আসলে পাকিস্তানি চর? ইসলামপুর থেকে আটক রাব্বী

TMC Islampur: গোয়ালপোখরে পাক চর সন্দেহে গ্রেফতারের ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের এসটিএফ (STF)-এর জালে আরও এক। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আটক এক ব্যক্তি। ধৃতের নাম ফজলে রাব্বী। তিনি তৃণমূলের প্রভাবশালী নেতা তথা ব্লক সভাপতি জাকির হুসেনের ভাই।

Pakistani Spy: তৃণমূল ব্লক সভাপতির ভাই আসলে পাকিস্তানি চর? ইসলামপুর থেকে আটক রাব্বী
পাক চর সন্দেহে আটক তৃণমূল ব্লক সভাপতির ভাই। Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 4:18 PM
Share

উত্তর দিনাজপুর: রাজ্য থেকে ধরা পড়ছে একের পর এক পাকিস্তানি গুপ্তচর। ক’দিন আগেই বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছিল এক পাক চরকে। এরপর গোয়ালপোখর থেকেও ধরা হয় একজনকে।এই সূত্র ধরে আরও কয়েকজনকে গ্রেফতার হয়েছে। আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই ফের ধরা পড়ল আরেক পাক চর।

গোয়ালপোখরে পাক চর সন্দেহে গ্রেফতারের ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের এসটিএফ (STF)-এর জালে আরও এক। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আটক এক ব্যক্তি। ধৃতের নাম ফজলে রাব্বী। তিনি তৃণমূলের প্রভাবশালী নেতা তথা ব্লক সভাপতি জাকির হুসেনের ভাই।

পুলিশ সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার বেঙ্গল এসটিএফ ফজলে রাব্বীকে আটক করেছে। বর্তমানে ইসলামপুর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফের গোয়েন্দারা।

এর আগে, গোয়ালপোখরের পাঞ্জিপাড়া থেকে এক সপ্তাহ আগে এক পাক চরকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরেই আজ ফের অভিযান চালানো হয়। সেই অভিযানেই আটক করা হয় ফজলে রাব্বীকে। তাঁর দাদা জাকির হুসেন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি আবার তৃণমূল বিধায়ক কানাইয়া লাল আগরওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও ভোটে হারার পর থেকেই খোঁজ নেই জাকির হুসেনের। তাঁর ভাই ফজলে রাব্বীকে এলাকায় দেখা যেত এতদিন।

ফজলে রাব্বী আটক হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, এতদিন ধরে বেঙ্গল এসটিএফ কী করছিল? পাশাপাশি এই প্রশ্নও উঠছে যে প্রভাবশালী দাদার সূত্র ধরে কী কী তথ্য পাকিস্তানে পাচার করেছে ওই ধৃত?

Follow Us