AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Arrest: ৪ মে-র পর উবে গিয়েছিল! চেন্নাই থেকে অবশেষে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কী অভিযোগ?

TMC: জানা গিয়েছে, তৃণমূল নেতা শহিদুল শেখের বিরুদ্ধে এলাকার মানুষের বহুদিন ধরে ক্ষোভ। তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে হাসনাবাদ থানায়। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই তৃণমূল নেতা উপপ্রধান গা ঢাকা দিয়েছিল।

TMC Leader Arrest: ৪ মে-র পর উবে গিয়েছিল! চেন্নাই থেকে অবশেষে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কী অভিযোগ?
গ্রেফতার তৃণমূল উপ-প্রধান।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 13, 2026 | 9:22 AM
Share

হাসনাবাদ: ভিনরাজ্যে পালিয়েও লাভ হল না। গ্রেফতার হাসনাবাদের দাপুটে তৃণমূল নেতা তথা বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখ। তাঁকে চেন্নাই থেকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ ও বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)।

কেন গ্রেফতার এই তৃণমূল নেতা?

জানা গিয়েছে, তৃণমূল নেতা শহিদুল শেখের বিরুদ্ধে এলাকার মানুষের বহুদিন ধরে ক্ষোভ। তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে হাসনাবাদ থানায়। কখনও বিজেপি কর্মীদের মারধর, দোকানে আগুন লাগানো, ভোট পরবর্তী হিংসা, এলাকায় অশান্তি, তোলাবাজি ,মস্তানি, পঞ্চায়েতের টাকা তছরুপ, বিজেপি কর্মীদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই তৃণমূল নেতা উপপ্রধান গা ঢাকা দিয়েছিল। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন জায়গায়। সেই কারণে তাকে খুঁজে পাচ্ছিল না এলাকার মানুষ এবং পুলিশ। অবশেষে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করতে পারে হাসনাবাদ থানার পুলিশ এবং বসিরহাট জেলা পুলিশের (SOG) স্পেশাল অপারেশন গ্রুপ । এরপরই তামিলনাড়ুর চেন্নাইয়ে গিয়ে গ্রেফতার করা হয় দাপুটে তৃণমূল নেতা তথা বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখকে। চেন্নাই থেকে ট্রানজিট রিমান্ডে এনে আগামী সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর।

Follow Us