Pakistani Spy: পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের জন্য কাজ করছিলেন তৃণমূল নেতার ভাই? STF-র হাতে আর যা যা তথ্য এল…
ATF Investigation: ফজেল রাব্বী তৃণমূলের প্রাক্তন দাপুটে ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। গতকালই তাঁকে জঙ্গি যোগ সন্দেহে আটক করে বেঙ্গল এসটিএফ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁর বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ এবং জাল নোট ও ভারতীয় সিমকার্ড পাচারের অভিযোগ খতিয়ে দেখছে এসটিএফ।

ইসলামাবাদ: বৃহস্পতিবারই খবর এসেছিল, পাক জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে এক তৃণমূল নেতার ভাইকে। এবার আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল। উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় সন্দেহভাজন আইএসআই-যোগের তদন্তে বড়সড় সাফল্য এসটিএফের। জাল নোট ও সিমকার্ড পাচারকাণ্ডে গ্রেফতার করা হল ফজেল রাব্বী নামে এক ব্যক্তিকে। ইসলামপুরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া পাটাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে দিনহাটা আদালতে তোলা হয়।
ফজেল রাব্বী তৃণমূলের প্রাক্তন দাপুটে ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। গতকালই তাঁকে জঙ্গি যোগ সন্দেহে আটক করে বেঙ্গল এসটিএফ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁর বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ এবং জাল নোট ও ভারতীয় সিমকার্ড পাচারের অভিযোগ খতিয়ে দেখছে এসটিএফ।
সম্প্রতি এই একই তদন্তে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দিনহাটা থেকেই গ্রেফতার হয়েছেন তিনজন। পরপর গ্রেফতারিতে এখন তদন্তকারীদের নজরে উত্তরবঙ্গের সীমান্তজুড়ে সক্রিয় সিমকার্ড, জাল নোট এবং সন্দেহভাজন গুপ্তচর নেটওয়ার্কের যোগসূত্র। একের পর এক গ্রেফতারি তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
অন্যদিকে, আজ যখন রাব্বীর বাড়িতে পৌঁছয় টিভি৯ বাংলা, তখন তাঁর স্ত্রী দাবি করেন যে রাব্বী সম্পূর্ণ নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে।
