AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uluberia Election Results 2026 LIVE: জয়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রটি প্রধানত উলুবেড়িয়া পৌরসভা এলাকা এবং উলুবেড়িয়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্ভুক্ত বাসুদেবপুর ও রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। গঙ্গার উপকূলবর্তী অঞ্চল হওয়ার কারণে এই কেন্দ্রটির বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্ব অপরিসীম।

Uluberia Election Results 2026 LIVE: জয়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: May 04, 2026 | 11:31 PM
Share

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি (১৭৬ নম্বর) পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র। ২০০৬ সালে সীমানা নির্ধারণ করে এই কেন্দ্র তৈরি হয়।

তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দোপাধ্যায় ১১৮৩৮ ভোটে জয়ী।

অঞ্চলের গুরুত্ব ও ভৌগোলিক পরিচিতি-

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রটি প্রধানত উলুবেড়িয়া পৌরসভা এলাকা এবং উলুবেড়িয়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্ভুক্ত বাসুদেবপুর ও রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। গঙ্গার উপকূলবর্তী অঞ্চল হওয়ার কারণে এই কেন্দ্রটির বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্ব অপরিসীম।

পূর্ববর্তী নির্বাচনের ফলাফল-এই কেন্দ্রে গত কয়েক দশকে বিভিন্ন দলের পালাবদল লক্ষ্য করা গিয়েছে। ২০১১ সাল থেকে এখানে তৃণমূল কংগ্রেসের (AITC) দাপট বেশি থাকলেও, ২০১৯ সালের উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল। তৃণমূলের বিদেশ রঞ্জন বসু বর্তমান বিধায়ক।

বর্তমান নির্বাচনের প্রার্থী-

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে মূল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন: তৃণমূল কংগ্রেস (AITC)-র প্রার্থী হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি (BJP)-র  হয়ে লড়ছেন রুদ্র প্রসাদ বন্দ্যোপাধ্যায়।

 রাজনৈতিক বৈশিষ্ট্য ও ভোটার বিন্যাস-

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রটি মূলত একটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, যা এখানকার নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা পালন করে। তবে শহরের বসতি এবং গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের মধ্যে চাহিদার ভিন্নতা রয়েছে। বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে, এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মেরুকরণ বেড়েছে, পাশাপাশি আইএসএফ-এর মতো দলগুলোও নিজেদের জমি শক্ত করার চেষ্টা করছে। স্থানীয় কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়ন এই কেন্দ্রের অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু।

এটি মুসলিম-অধ্যুষিত আসন। মোট ভোটারের ৪১.৪০ শতাংশ মুসলিম। তফসিলি জাতিভুক্ত ভোটারদের হার ১৩.৭১ শতাংশ। এই কেন্দ্রের প্রায় ৯৬.৭১ শতাংশ ভোটার উলুবেড়িয়া শহরে বাস করেন। বাকি ৩.২৯ শতাংশ ভোটার দুটি গ্রাম পঞ্চায়েতের।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?