AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Islampur: নৃশংস! লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল, বাবাকে খুঁজতে এসে দশ বছরের মেয়ের সঙ্গে যা করা হল…

Islampur: বিছানা তখন রক্তে ভেজা, রক্তাক্ত মেয়ে। আততায়ীরা ততক্ষণে চম্পট দিয়েছেন। ভয়ঙ্কর ঘটনা  উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Islampur: নৃশংস! লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল, বাবাকে খুঁজতে এসে দশ বছরের মেয়ের সঙ্গে যা করা হল...
ইসলামপুরে নাবালিকাকে খুনের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 14, 2025 | 12:22 PM
Share

ইসলামপুর:  শীতের সন্ধ্যা। রাতের খাওয়া সেরে লেপ গায়ে চাপিয়ে খাটে ঘুমিয়ে পড়েছিলেন বছর দশেকের মেয়েটা। সে সময় বাবা গিয়েছিলেন কোনও এক কাজে। মা অন্য ঘরে ছিলেন। আচমকাই ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিলেন কয়েকজন। নাবালিকার বাবার নাম ধরে ডাকতে শুরু করেন। কিন্তু নাবালিকার ঘুম তাতে ভাঙেনি। আচমকাই গুলি! নাবালিকাকে লক্ষ্য করে গুলি! ছররা বন্দুকের গুলি ফুঁড়ে যায় নাবালিকার বুক। মেয়ের আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন মা!

বিছানা তখন রক্তে ভেজা, রক্তাক্ত মেয়ে। আততায়ীরা ততক্ষণে চম্পট দিয়েছেন। ভয়ঙ্কর ঘটনা  উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ওস্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এক বাসিন্দার জমি নিয়ে সমস্যার সূত্রপাত। জানা যাচ্ছে, ১ শতক জমি দখলকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই নাবালিকার বাবার খোঁজ করতে এসে তাঁকে না পেয়ে মেয়েকে লক্ষ্য করেই গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় নাবালিকার।

এই ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কেন বাবাকে না পেয়ে মেয়েকে গুলি? নাকি নাবালিকার ওপরেই পুরনো কোনও আক্রোশ ছিল, সে বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া