AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliyaganj: ‘কার সঙ্গে কথা বলছিস…’ বলেই ১৫ বছরের ভাগ্নিকে যা করল মামা! কথাই বলতে পারছেন না মা

Kaliyaganj: অভিযুক্ত নিজেই জানিয়েছেন, ভাগ্নিকে ফোনে কথা বলতে দেখে, তিনি জানতে চেয়েছিলেন কার সঙ্গে কথা বলছে। তখন তাঁর ভাগ্নি মোবাইল ফোনটি ছু়ড়ে ফেলে দেয় মাটিতে।

Kaliyaganj: 'কার সঙ্গে কথা বলছিস...' বলেই ১৫ বছরের ভাগ্নিকে যা করল মামা! কথাই বলতে পারছেন না মা
অভিযুক্ত মামাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 7:09 AM
Share

কালিাগঞ্জ: ঘরে বসে ফোনে কথা বলছিল ১৫ বছরের কিশোরী। ঘরে ঢুকেই মামা জিজ্ঞেস করল, ‘কার সঙ্গে কথা বলছিস? আমাকে দে, আমিও কথা বলব।’ এ কথা শুনে রেগে আগুন ভাগ্নি। তবে এই একটা ফোনের কথোপকথন ঘিরে ভাগ্নির সঙ্গে মামা যা করল, তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। শোকে পাথর হয়ে যাওয়া মা তো কথাই বলতে পারছেন না।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকার ঘটনা। মোবাইলে কথা বলা নিয়ে বচসার জেরে ভাগ্নিকে মেরে চিরঘুমে পাঠলো মামা! এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরে। মারধরের কথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত মামা। তাঁর দাবি, চ্যালাকাঠ দিয়ে মারলেও, তিনি ওইভাবে মারতে চাননি। অভিযুক্ত মামাকে আটক করেছে পুলিশ।

গুরুতর যখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন নাবালিকার মৃত্যু হল রায়গঞ্জ মেডিকেলে, হাসপাতাল চত্ত্বরেই পুলিশের হাতে আটক অভিযুক্ত মামা।

রবিবার সন্ধ্যার ঘটনা। অভিযুক্ত নিজেই জানিয়েছেন, ভাগ্নিকে ফোনে কথা বলতে দেখে, তিনি জানতে চেয়েছিলেন কার সঙ্গে কথা বলছে। তখন তাঁর ভাগ্নি মোবাইল ফোনটি ছু়ড়ে ফেলে দেয় মাটিতে। এরপর মামা ফোনে কথা বলার প্রতিবাদ করতে গিয়েই ভাগ্নির মাথায় বেপরোয়াভাবে চ্যালাকাঠ জাতীয় কিছু দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আর তাতেই গুরুতর আহত হয় ভাগ্নি। রক্তাক্ত অবস্থায় প্রথমে ওই কিশোরীকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ও পরে রাতেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

সোমবার রাতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনার খবর পেয়ে পুলিশ রায়গঞ্জ মেডিক্যালে পৌঁছে অভিযুক্ত মামাকে আটক করে।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে