AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child Rights: চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু, অনুসন্ধানে যাচ্ছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন

Chopra Child Death: এদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দাবি, তারা জানতে পেরেছে মাটি কাটার এই কাজে বিএসএফ-এর কাছে উপযুক্ত কোনও অনুমতি ছিল না। কমিশনের অভিযোগ, বিএসএফ-এর দায়িত্বজ্ঞান হীনতার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে।

Child Rights: চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু, অনুসন্ধানে যাচ্ছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন
পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল পৌঁছবেন চোপড়ায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 14, 2024 | 8:01 AM
Share

চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ায় চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। বুধবার সেখানে যেতে চলেছেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। কলকাতা বিমান বন্দর থেকে দুপুরে বিমানে চড়ে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তাঁরা।

গত সোমবার মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। ঘটনাটি ঘটে ইন্দো বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্ত এলাকায় ড্রেন কাটার কাজ চলছিল। আচমকা সেখানে মাটিতে ধস নামে। সেই সময় কয়েকজন বাচ্চা খেলছিল। মাটির ধসে চাপা পড়ে যায় তারা। এই ঘটনার পরই তৈরি হয় বিতর্ক। গ্রামবাসীদের দাবি, সীমান্তরক্ষী বাহিনীর তরফে এই ড্রেন কাটার কাজ চলছিল। পাল্টা উদ্ধারকারী বিএসএফের বক্তব্য, এখানে তাদের কোনও ভূমিকাই নেই। বিষয়টিকে হাতিয়ার করে পথেও নেমেছে শাসকদল তৃণমূল।

এদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দাবি, তারা জানতে পেরেছে মাটি কাটার এই কাজে বিএসএফ-এর কাছে উপযুক্ত কোনও অনুমতি ছিল না। কমিশনের অভিযোগ, বিএসএফ-এর দায়িত্বজ্ঞান হীনতার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে। আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশন ঘটনাস্থলে পৌঁছে সরজমিনে খতিয়ে দেখবেন সবটা। কোনও রকম অসাবধানতা থাকতলে এই দুর্ঘটনা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন তুলিকা রায় বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কোনও রকম সুরক্ষা ছাড়াই বিএসএফ কীভাবে খনন কাজ করল? রাজ্য সরকার যখন কাজ করে তখন সুরক্ষা থাকে। ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে। বিএসএফ যদি সুরক্ষা নিয়ে খনন করত এই ঘটনা ঘটত না। অকারণে চারটি শিশু মারা গেল।”

Follow Us